১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রতি শনিবার রেস্তোরাঁগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম। ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় আবাদি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) রাত ৮ টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছনখোলা ও ব্রিকফিল্ড এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে মাটি কাটায় ব্যবহৃত ৪ টি এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) বিকল করে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান’র নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনী ও সাতকানিয়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

সরকারি পাহাড় ও ফসলি জমির মাটি কাটার দায়ে এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিভিন্ন ইটভাটায় এই অভিযান চালানো হয়। এর মধ্যে- এইচএবি তামিম কোম্পানি (ব্রিকফিল্ড) ২ টি এস্কেভেটর বিকল।এবিসি মোরশেদ ও লিটন কোম্পানি (ব্রিকফিল্ড) ১ টি এস্কেভেটর বিকল।এম বি এফ, নিবাররন বাবু কোম্পানি ব্রিকফিল্ড) ১ টি এস্কেভেটর বিকল করে অকেজো করে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান বলেন,পরিবেশ ও আবাদি জমি রক্ষায় আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি। অসাধু চক্র রাতের আঁধারে বা ভোরবেলা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করছে কিছুদিন আগে পাহাড় থেকে মাটি আনার রাস্তা আমরা কেটে দিয়েছিলাম এরপর রাস্তাটা আবার সংস্কার করে মাটি কাটা শুরু করছে চক্রটি। জনস্বার্থে আমাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাহাড় বা ফসলি জমির মাটি কাটলেই নিয়মিত মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকে সাধুবাদ জানালেও স্থানীয় বাসিন্দাদের কণ্ঠে ছিল ক্ষোভের সুর। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ইটভাটার জন্য কৃষি জমি ৫০ ফুট গভীর করে এবং সরকারি পাহাড় কেটে সাবাড় করছে। এতে গ্রামীণ রাস্তাঘাট ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের দাবি, জেলার অন্যান্য স্থানে পরিবেশ অধিদপ্তরের অভিযান চললেও সাতকানিয়ায় তাদের ভূমিকা রহস্যজনকভাবে নিষ্ক্রিয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমাদের ধারণা, পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই অবৈধ ইটভাটাগুলো থেকে অনৈতিক সুবিধা পাচ্ছেন। নিয়মিত তদারকি থাকলে এভাবে নির্বিচারে পাহাড় কাটা সম্ভব হতো না।প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন এবং এই ধারা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

২৪ দিন পর ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর রোহান মিয়ার মরদেহ
নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে অনিয়ম-অর্থ লুটপাটের অভিযোগ
সাতকানিয়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সমাপ্ত
রাজশাহীতে ৯ দিনে ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ১০৬ রোগীভর্তি
পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণে শিক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করবো-এম পি এনাম।
ঠাকূরগাঁওয়ে গভীর রাতে জুয়ার আসর থেকে পাঁচ পুলিশ সদস্য গ্রেপ্তার, ধস্তাধস্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের আঙুল ভেঙে দেওয়ার অভিযোগ
মেয়ের ভিক্ষার আয়ে চলত শতবর্ষী সাজিরনের জীবন,পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত

You cannot copy content of this page