১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামের বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণ, আহত ৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণের ঘটনায় সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম কারখানার স্টিল-২ সেকশনে এ ঘটনা ঘটে।আহত শ্রমিকরা হলেন—আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। তাদের মধ্যে আব্দুল হামিদের শ্বাসকষ্ট গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, স্টিল মিল-২ সেকশনে কাজ চলাকালে হঠাৎ ময়লার স্লাগ বিস্ফোরিত হলে অতিরিক্ত ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে শ্রমিকদের চোখে-মুখে ময়লা ঢুকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে ছেড়ে দেওয়া হয়।আহত শ্রমিকদের সহকর্মী সাইদুর ও শিপন জানান, বিকেলের শিফটে কাজ করার সময় হঠাৎ স্লাগ বিস্ফোরণের ফলে ডাস্ট ছড়িয়ে পড়ে। এতে সাতজন শ্রমিক শ্বাসকষ্টে আক্রান্ত হন।এ বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বলেন, কারখানার দুই নম্বর গেট এলাকায় একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। বড় ধরনের কোনো বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক বলেন, চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ায় একজন শ্রমিকের অ্যাজমাজনিত সমস্যা দেখা দেয়। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস জানান, খবর পেয়ে তাদের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও এর আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন ও উদ্ধার টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page