১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা এবং মেডিকেল ক্লাস চালুর দাবিতে দশমতম দিন ধরে রাস্তা অবরোধ চলছে সাতকানিয়ায় আওয়ামী লীগ সমর্থককে গুলি ও কুপিয়ে জখম: গ্রেপ্তার ১ চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা ধানসিঁড়ি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসক! প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস টেকনাফের গহীন পাহাড়ে যৌথ অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার পটিয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৩। বিদ্যুৎ বিলের তীব্র ঝাঁকুনি: হাটহাজারীতে ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, ক্ষোভ তুঙ্গে
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ কেন্দ্রে গোলাগুলির মুল হোতা ব্লেড শামীম র‌্যাবের হাতে আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহনকালীন চট্টগ্রাম নগরীর খুলশী পাহাড়তলী কলেজ কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ প্রকাশ ব্লেড শামীম’কে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র সহ চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।০৭ জানুয়ারি’২৪ ইং রবিবার আনুমানিক সকাল সাড়ে ১০ টার সময় চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী ডিগ্রী কলেজ কেন্দ্র এলাকায় কতিপয় দুস্কৃতিকারী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটনোর উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সহিংসতা ও গুলিবর্ষণ করে। উক্ত সহিংসতা ও গুলিবর্ষণের ঘটনায় ভোটারসহ শান্ত বড়ুয়া এবং জামাল নামক দুজন ব্যক্তি গুলিবৃদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তিতে গোলাগুলির এ ঘটনায় চট্টগ্রাম মহানগরীর খুলশী থানায় একটি মামলা দায়ের হয়। নির্বাচন চলাকালীন সংঘর্ষের এ ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নির্বাচনের পরদিন ৮ জানুয়ারী সোমবার রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কুমিরা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ব্লেড শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার বিষয়ে তথ্য প্রদান করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শামীম ভোটের দিন আতঙ্ক সৃষ্ঠি করতে গোলাগুলির কথা স্বিকার করেছে বলে জানিয়েছে র‌্যাবের নির্ভরযোগ্য সূত্র। গ্রেফতারকৃত শামীম আজাদ চট্টগ্রামের মিরসরাই এর স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় বসবাস করে আসছে এবং দীর্ঘদিন যাবৎ খুলশী ও তার পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় তার সহযোগীদের নিয়ে চাঁদাবাজী, টেন্ডারবাজি, অস্ত্রধারী সন্ত্রাসী ও এলাকায় আধিপত্য বিস্তারসহ ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল বলে জানা যায়। ঐদিনের এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় শান্ত বড়ুয়া এবং জামাল নামক দুজন ব্যক্তি গুরুতর আহত হয়। গ্রেফতারকৃত শামীম ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবে পেশীশক্তি প্রদর্শন ও অস্ত্রের ভয় দেখিয়ে ভোটারদের ভীতি প্রদর্শনের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন ভোটাধিকারে বাঁধাদান করতে এলোপাতাড়ি গুলিবর্ষণ করছিল বলে স্বিকার করেছে। তার বিরোদ্ধে চট্টগ্রামের খুলশী ও পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরণে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধ সংক্রান্তে ০৫টির অধিক মামলা রয়েছে এবং এসকল মামলায় ০৩ বার কারাভোগ করেছে বলেও জানায় র‌্যাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page