১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চট্টগ্রামের জনসভায় ভিডিও করতে গিয়ে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু,আহত ২

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পদদলিত হয়ে আরও দুজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির জনসভায় এ ঘটনা ঘটে।নিহতের নাম সাইদুল ইসলাম চিশতী (১৪)। তিনি নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি যুবদলের সাবেক কর্মী ও নগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিএনপির জনসভায় যোগ দিতে ছাত্রদলের একটি মিছিল রেডিসন এলাকা থেকে সিআরবির দিকে যাচ্ছিল। মিছিলের সামনে থেকে ভিডিও ধারণ করছিল সাইদুল ইসলাম। একপর্যায়ে হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারণা করছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক বলেন, ‘মিছিলের ভিডিও করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাইদুল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’পুলিশ জানায়, নিহত কিশোরের নাম সাইফুল ইসলাম (১৪)। সমাবেশস্থল থেকে উদ্ধার করে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। লাশ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়নি। আহত দুজন মুমূর্ষু অবস্থায় ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।খোঁজ নিয়ে জানা গেছে, সাইফুল ইসলামকে উদ্ধার করে নগরের ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানান, তাকে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য স্বজনরা নিয়ে যান।চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘জনসভাস্থলে একজনের মৃত্যুর খবর পেয়েছি। তার লাশ এখনো চমেক হাসপাতালে আনা হয়নি। দুজন মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন। তাঁদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম রাকিব (২৫)।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page