২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট ইছামতি নদীর ভাঙন রোধে ব্লক স্থাপনের উদ্যোগ, রাঙ্গুনিয়ায় পরিদর্শন প্রতিনিধি দলের পটিয়ায় হামের টিকাদান শুরু। কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন বিভিন্ন উপহার ও নগদ অর্থ বিতরণ। অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝড়ের ক্ষত মুছতে রেড ক্রিসেন্ট, আদিতমারীতে অসহায়দের পাশে মানবিক সহায়তা চট্টগ্রামে ৭ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা, শুরু ২০ মে ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন চাটখিলে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

চকরিয়ায় ঘাতক স্বামী খুন করল সাংবাদিক কন্যা স্ত্রীকে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চকরিয়া থেকে >>> মাত্র ৮ মাস আগেই বিয়ে হয়েছিল শখের প্রজাপতির সাথে। বিয়ের পর অনেক আদর করেই বউকে ডাকতেন শখের প্রজাপতি। অভিশপ্ত যৌতুকের লোভেই সেই শখের প্রজাপতিকে নির্মম ছুরিকাঘাতে খুন করল যৌতুকলোভী পাষন্ড স্বামি। ১৭ জানুয়ারী’২৫ ইং শুক্রবার বেলা দেড়টায় ঘরের সকল পুরুষ যখন জুমার নামাজ আদায়ে মসজিদে তখন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী(২৩) তার শখের প্রজাপতি স্ত্রী সাংবাদিকের আদুরে কন্যা উম্মে হাফছা তুহিকে(১৮) উপর্যোপুরি ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে পালিয়েছে। নিহত উম্মে হাফছা তুহি, চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে। ঘাতক স্বামী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের মৌলভী আবুল হাশেম এর পুত্র।নিহতের পিতা সাংবাদিক আব্দুল হামিদ জানান, আট মাস পূর্ব তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমার মেয়েকে নির্যাতন করত তার স্বামি শওকত হাসান মেহেদী। অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। আজ বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে, এ সুযোগে ফাঁকা বাড়িতে এসে ঘাতক শওকত হাসান মেহেদী আতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি চুরিকাঘাত করে আমার মেয়ে কে হত্যা করে। এসময় আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি চুরিকাঘাত করে ঘাতক ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রী কে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক অবস্থা আশংকা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।খুনি শওকত হাসান মেহেদী তার পেইজ বুক আইডিতে স্ত্রীকে নিয়ে বিয়ের পর স্ট্যাটাস দেন- “তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি”। সে থেকে খুনি মেহেদী তার স্ত্রী তুহিকে শখের প্রজাপতি বলেই ডাকত।চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া স্বামির হাতে স্ত্রী খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, খুনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, ঘাতক স্বামিকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে বলেও জানান ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page