মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহী শহরস্থ রাজশাহী ধর্মসভা পূজামন্ডপ পরিদর্শন করবেন। অদ্য ১৭ অক্টোবর ২০২৬ তারিখ অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি কর্তৃক উক্ত পুজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালীন তিনি পূজা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং পূজা উদযাপনের ক্ষেত্রে সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন। নির্বিঘ্নে পূজা উদযাপন উপলক্ষে বিজিবি’র পক্ষ হতে সার্বক্ষণিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্থ করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্বরত বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যদের সাথে মতবিনিময় ও দিক নির্দেশনা প্রদান করেন।





মন্তব্য