১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা
আন্তর্জাতিক:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
     
             

কোম্পানীগঞ্জে ৭ বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে এক মাদ্রাসা ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ইউনাইটেড স্টুডেন্টস অফ কোম্পানীগঞ্জ নামীয় একটি সংগঠন।এর আগে শনিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফারুক মিয়ার নতুন বাড়ীর পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ওই শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মামলার আসামি হলেন ওই এলাকার প্রবাসী নুর নবীর ছেলে মো. শাহরুখ (১৭)।মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে স্থানীয় এক কওমী মাদ্রাসায় যাচ্ছিল ওই শিশু শিক্ষার্থী। পথে অভিযুক্ত শাহরুখ ওই মাদ্রাসা ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশু শিক্ষার্থীর ডাক-চিৎকার দিলে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য চেষ্টা করে স্থানীয় কিছু গ্রাম্য মাতব্বর। তারা ২০ হাজার টাকায় মিমাংসা ও কাগজে স্বাক্ষর দিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগীর মা রোববার সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।মানববন্ধনে ইউনাইটেড স্টুডেন্টস অফ কোম্পানীগঞ্জের উপদেষ্টা মুফতি ইয়াছিন আহমেদ বলেন, পবিত্র কুরআন আবমাননাকারী ও শিশু ধর্ষণ চেষ্টাকারী শাহরুখকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে আগামী ২৪ ঘন্টার মধ্যে । না হয় পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, অভিযোগ পেয়ে আসামিকে গ্রেপ্তারের অভিযান চালানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী পলাতক রয়েছে। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page