২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় সাবেক ইউপি সদস্যের ওপর হামলা: জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ এশিয়ান গেমস: অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য কোচ ও ক্রীড়াবিদ পাঠানোর নির্দেশ প্রতিমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ৪.৫ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা ওটিটিতে আসছে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ছাত্ররাজনীতির অন্দরমহলের গল্প ঢাকার ৪১৬ বছর পূর্তি: ঢাকাই সিনেমার ৫৮ গুণীজনকে সম্মাননা প্রদান
আন্তর্জাতিক:
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন
     
             

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের

  

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর নতুন করে ফি আরোপের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশন সম্প্রতি এই জলপথের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণ সংক্রান্ত কৌশলগত পরিকল্পনার ৩ নম্বর ধারাটি অনুমোদন করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানিয়েছেন, অনুমোদিত এই নতুন ধারার আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতিপ্রাপ্ত দেশগুলোর জাহাজ থেকে বিভিন্ন সেবামূলক কাজের বিনিময়ে ফি আদায় করা হবে। এই সেবার মধ্যে রয়েছে নৌ চলাচল সহায়তা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বীমা সুবিধা। এই ফি ইরানি রিয়াল অথবা তেহরানের নির্ধারিত যেকোনো আন্তর্জাতিক মুদ্রায় পরিশোধ করতে হবে। খসড়া আইনটিতে প্রণালিসংলগ্ন উপকূলীয় দেশগুলোর অধিকারের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হয়েছে।

হাসান কাশকাভি আরও উল্লেখ করেন, ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশন স্বাক্ষরের পর ওমান যেভাবে তাদের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে বিভিন্ন শর্ত যুক্ত করেছিল, ঠিক একইভাবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ক্ষেত্রেও ইরানের নিজস্ব বিশেষ আইন ও নিয়মাবলী কার্যকর হবে। আন্তর্জাতিক এই জলসীমায় মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এমন রাজস্ব ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের ঘোষণা এল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান
ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী
মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান

You cannot copy content of this page