১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

কোম্পানীগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন মধ্য পূর্ব চরহাজারী যুব সংঘের ৭ম বর্ষ পূর্তি উপলক্ষে নতুন অফিস উদ্বোধন, অসহায়দের মাঝে অনুদান ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার চরহাজারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘাট সংলগ্ন মার্কেটে সংগঠনটির নতুন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ধনী পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু নাছেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চরহাজারী ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবদুর রহিম, ধনী পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজমুল হাসান পারভেজ প্রমূখ।আলোচনা সভায় বক্তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘মধ্যপূর্ব চরহাজারী যুব সংঘ’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গত সাত বছর ধরে মানবতার জন্য কাজ করে যাচ্ছে; এটি কম কথা নয়। স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তাদের অধিকাংশই প্রবাসী। তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থভাবে জনগণকে সেবা দিয়ে যায়। এলাকার জনগণকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের সেবক এরাই যারা নিজের শ্রম, ঘাম ও অর্থ দিয়ে নান্দনিক চরহাজারী গড়তে চায়।’আলোচনা সভাশেষে ছয় জন অসহায় ও দুস্থ্যের হাতে অনুদান ও একজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেন অতিথিরা। পরে আবদুর রহিম মেম্বারকে সভাপতি ও ইমাম হোসেন নাইমকে সাধারন সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়।প্রসঙ্গত, ২০১৮ সালে একঝাঁক উদ্যোমী তরুণ যুবক হৃদয়ে মধ্যপূর্ব চরহাজারী ইউনিয়ন যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ‘সময়ের প্রয়োজনে, আমরা থাকবো, সবসময়’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছা শক্তির জোরে প্রত্যেকেই তাদের কষ্টার্জিত অর্থ কিংবা কর্মের পাশাপাশি স্বেচ্ছায় সমাজের নানা রকম জনহিতকর কাজকর্ম করে আসছেন। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন শিক্ষার উপকরণ বিতরণ, ঈদে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ্যদের পাশে দাঁড়ানোসহ নানা কর্মসূচি পালন করে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page