১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার। বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কুতুকছড়ি সেতুর নির্মাণকাজ শেষ হয়নি চার বছরেও ঠিকাদার উধাও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> দুই দফায় মেয়াদ বাড়িয়ে চার বছরেও শেষ হয়নি রাঙামাটি–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুতুকছড়ি সেতুর নির্মাণকাজ। কাজে ধীরগতির কারণে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত, জরুরি রোগী ও কৃষি পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। রাঙামাটি জেলা শহরের সঙ্গে কুতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচর উপজেলা সদর, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়ক ও সেতুটি।সমপ্রতি সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, সড়কের এক প্রান্তে দুয়েকটি পিলার আর কিছু রড ছাড়া কোনো অবকাঠামো নেই। এমনকি দেখা মেলেনি কোমো শ্রমিক ও সেতু নির্মাণসামগ্রী। ঠিকাদারের প্রতিষ্ঠানের লোকজন শেষ কবে নাগাদ কাজ করেছে সেটিও নির্দিষ্ট করে বলতে পারছেন না স্থানীয়রা। অন্যদিকে বিকল্প সড়ক হিসেবে সেতুর পাশে একটি রাস্তা ও অস্থায়ী একটি বেইলি ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিভিন্ন যানবাহন ও লোকজন। সমপ্রতি বাঁশবোঝাই একটি ট্রাক উল্টেও দুর্ঘটনা ঘটেছে এ বিকল্প সড়কে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর রাঙামাটি বিভাগের তথ্য মতে, ২০২১ সালে জানুয়ারিতে একটি পাথরবোঝায় ট্রাকসহ কুতুকছড়ি বেইলি ব্রিজটি ভেঙে যাওয়ার পর নতুন সেতু নির্মাণের প্রকল্প নেয়া হয়। এরপর ২০২২ সালের জুলাই মাসে যৌথভাবে মেসার্স সর্দার এন্টারপ্রাইজ ও মেসার্স রাঙামাটি ট্রেডার্স নামে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। তবে ২০২৪ সালে কাজের মেয়াদ শেষ হলেও কাজ অসম্পূর্ণ থেকে যায়। ফলে প্রথম দফায় এক বছর ২০২৫ সাল পর্যন্ত সময় বাড়ানো হয়। তবুও কাজের অগ্রগতি না থাকায় দ্বিতীয় দফায় ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সময় বাড়ানো হলেও কাজের অগ্রগতি মাত্র ৪৫ শতাংশ। ৮১ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ২৯ লাখ টাকা।কুতুকছড়ি এলাকার বাবুধন চাকমা ও অমর কিরণ চাকমা বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজের কাজ হচ্ছে না। যার কারণে যোগাযোগের চরম সমস্যা হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী, কৃষি পণ্য পরিবহনের ভোগান্তি পোহাতে হয়। বর্ষা মৌসুমে বিকল্প সড়কটি পানিতে ডুবে গেলে সমস্যা আরও বেড়ে যায়। সড়কে পানি উঠলে অনেক সময় সড়ক যোগাযোগ বন্ধ থাকে।নানিয়ারচর উপজেলার সিএনজিচালিত টেঙিচালক মো. নূর নবী বলেন, ব্রিজটি না হওয়ায় কারণে বিকল্প হিসেবে খানাখন্দে ভরা বিকল্প সড়ক হয়ে চলাচল করতে হয়। অনেক সময় গর্তের ভিতর চাকা আটকে গিয়ে গাড়ির চাকা ফেটে যায়। দ্রুত সময়ে ব্রিজটি নির্মাণ করা হলে যাত্রীসহ আমাদের সকলের সুবিধা হবে। মোটরসাইকেল আরোহী অর্কিড চাকমা বলেন, এই রোড দিয়ে সবসময় যাতায়াত করি। বিশেষ করে বর্ষা মৌসুমে বেশি কষ্ট হয়। বিকল্প সড়কটিও ভাঙা। সেতুটি দ্রুত নির্মাণ করা হলে যাতায়াতে সবার জন্য সুবিধা হবে।তবে এ বিষয়ে জানতে মেসার্স সর্দার এন্টারপ্রাইজ ও মেসার্স রাঙামাটি ট্রেডার্স নামের দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কাজের মেয়াদ শেষ হওয়ার পরেও কাজ শেষ করতে না পারায় প্রথম দফায় মেয়াদ বাড়ানো হয়। তারপরও কাজের অগ্রগতি না থাকায় আবারও দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। এই মেয়াদের ভেতরে যদি কাজ শেষ করতে না পারলে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ প্রেরণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচলে সিএমপির ৫ নির্দেশনা
চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের জট, আর্থিক ক্ষতির শঙ্কা অনেক প্রতিষ্ঠানের
নাগরিক সেবায় নতুন উদ্যোগ: চসিকের ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু
ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের
মির্জাগঞ্জে ফাঁকা ঘরে তাবিজ দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ: ওয়ার্ড জামায়াত সভাপতি গ্রেফতার।
বিএনপি সরকার গঠন করে চাঁদাবাজি ও নৈরাজ্যকে যেনো জাতীয়করন করেছে : মমিনুল হক সরকার
সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী

You cannot copy content of this page