১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামে বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।অন্যের জমি নিজের দাবি করে মামলা করায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান (জামীল), কুড়িগ্রাম

অন্যের জমি নিজের জমি দাবি করে আদালতে মামলা করেন দুই ব্যক্তি। সেই সঙ্গে জমির নকল দলিলপত্র দাখিল করেছিলেন। কিন্তু রায় ঘোষণার আগে দলিলপত্র পর্যালোচনায় বিষয় টি আদালতের নজরে আসে। প্রাথমিক ভাবে জানা যায় দাখিলকৃত দলিলপত্র নকল বলে প্রতীয়মান হওয়ায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন আদালত। মামলার পর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।কুড়িগ্রামের রৌমারী সিনিয়র সহকারী জজ আদালতে এ ঘটনা ঘটে। ওই আদালতের সেরেস্তাদার আলী হাসান বাপ্পী গত ২৪ জুলাই কুড়িগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে দুই বাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এসব তথ্য নিশ্চিত করেছেন আলী হাসান বাপ্পী।
পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, রৌমারী উপজেলার বালুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মোঃ আতাউর রহমান ও উলিপুর উপজেলার দক্ষিণ নামাজের চর গ্রামের মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে মোঃ আব্দুল আউয়াল। এর মধ্যে আতাউর রহমান ২০২২ সালে করা মামলায় নকল আরএস খতিয়ান দাখিল করেন। আব্দুল আউয়াল ২০১৫ সালে করা মামলায় জাল দলিল দাখিল করেন। বিষয় টি আদালতের নজরে এলে দুই বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বিচারক।আদালত সূত্র জানা যায়, রৌমারী সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার আলী হাসান বাপ্পী গত ২৪ জুলাই রৌমারী আমলি আদালতে এই দুটি মামলা করেন। আদালত মামলটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।সেরেস্তাদার আলী হাসান বাপ্পী বলেন, বাদীদের করা দুই মামলার রায় ঘোষণা হয়েছে। পৃথক দুই রায়ে উল্লেখ করা হয়েছে মামলা দুই টিতে দুই জন বাদী যে কাগজ দাখিল করেছেন, তার মধ্যে একজনের দাখিলকৃত আরএস খতিয়ান এবং একজনের দাখিলকৃত দলিল আদালতের কাছে নকল বলে প্রতীয়মান হয়েছে। এজন্য আদালতের সেরেস্তাদারকে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার আদেশ দিয়েছেন বিচারক। পরে বাদী হয়ে মামলা করেছি। তখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিজ্ঞ আদালত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page