৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু  রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মন্ডল নামে এক যুবকের মৃত্যু নগরীতে জলবদ্ধতার বিষয়ে জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত চাটখিলে বিধবা নারী ১১ বছর ধরে স্বামীর বসতভিটা থেকে দেবর কর্তৃক উচ্ছেদ সোনালি ধানে বিষাদের ছায়া দিশেহারা সাতকানিয়ার চাষীরা ফ্যামিলি কার্ডের জন্য নারীরা আপনাকে ঘিরে ধরেছিল হাসনাতকে প্রধানমন্ত্রী রাউজানে পরিবেশ অধিদপ্তরের হানা ৫ চালককে জরিমানা নিষিদ্ধ হর্ন জব্দ ইউটিউবে ঝড় তুলেছে জুলির কণ্ঠে লোকসংগীত-রঙ্গিলা মাঝিরে লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কিশোরগঞ্জে ক্ষণজন্মা পুরুষ জিয়াউর রহমান এঁর ৮৯তম জন্মদিন পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি >>> মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও ক্ষণজন্মা পুরুষ বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৮৯তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রোববার (১৯জানুয়ারি) বিকেলে মেধাকুঞ্জ কিন্ডার গার্ডেন স্কুল প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে এসময় অসাধারণ দেশপ্রেমিক,অসম সাহসিকতা, সততা-নিষ্ঠা ও সহজ-সরল,কোমল ব্যক্তিত্বের প্রতীক ও ক্ষণজন্মা পুরুষ জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার অসামান্য অবদান তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি বিলকিস ইসলাম। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিমন, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু,সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ আলম বাবু,কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম মোর্শেদ,মহিলা দলের সভাপতি নাজমা বেগম,সাধারণ সম্পাদক রোকসানা তারেক সাথী,ছাত্রদলের সংগ্রামী সাবেক সভাপতি নজরুল ইসলাম দুলু,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জুবাইদ ইবনে রুবেল,সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেল প্রমুখ । এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মহান সৃষ্টিকর্তার কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তাঁর সহধর্মিণী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত শতাধিক নেতৃবৃন্দের মুখে মুখে আমিন আমিন ধ্বনিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page