৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম। পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি টানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি দক্ষিণ আগ্রাপাড়া সমাজের নুতন কমিটি পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত  বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কিশোরগঞ্জে অমানবিক জীবন যুদ্ধে ক্লান্ত মোস্তাকিন তেলি দম্পতির দিন বদলের সারথী হলেন তারেক রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে ৩ যুগ ধরে শক্তিধর গরুর বদলে পশুর হালে বুক দিয়ে তেলের ঘানি টানার মত নির্মম ও অমানবিক জীবন যুদ্ধে ক্লান্ত মোস্তাকিন দম্পতির দিন বদলের সারথী হলেন আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক ও ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ মোস্তাকিন (৭৩) ও ছকিনা দম্পতির বাস উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারী গ্রামে। বৃহস্পতিবার দুপুরে ওই তেলি দম্পতির বাড়িতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মোস্তাকিন দম্পতিকে মানবিক কর্মসুচীর আওতায় আয়বর্ধক হিসেবে ২টি চার্জার ভ্যান ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি একই মঞ্চে ২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত সৈয়দপুরের শহীদ সাজ্জাদ হোসেন ও কিশোরগঞ্জ উপজেলার শহীদ নাঈম বাবু’র পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, মানবিক কর্মসূচিতে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব ও কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম,জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি ও সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।এছাড়াও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন,বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর (সাংগঠনিক) জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার,কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল-মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সম্প্রতি সময়ে গণমাধ্যমে তেলের ঘানি টানার মত অমানবিক জীবন যুদ্ধের একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। যা পড়ন্ত বয়সে শক্তিধর বলদ গরুর ন্যায় এমন মর্মস্পর্শী ও হৃদয়বিদারক জীবন যুদ্ধ দেখে তিনি মর্মাহত হন । তার (মোস্তাকিন দম্পতির) ব্যথায় ব্যথিত হয়ে তাৎক্ষণিকভাবে এ আর্থিক সহায়তা দেন। স্থানীয়রা জানান, গরু বা ঘোড়া কেনার সামর্থ্য না থাকায় মোস্তাকিন ও তাঁর স্ত্রী ছকিনা ৩৬ বছর ধরে এই কঠিন পদ্ধতিতে তেলের ঘানি টেনে ২ প্রতিবন্ধী ছেলে,স্বামী পরিত্যক্তা ১ মেয়ে ও তার সন্তানসহ ৬সদস্যের যৎসামান্য অন্য জোটান। এতে এক বেলা খেতে পারলেও তারা না খেয়ে থাকেন দুই বেলা। এমন দুর্বিষহ জীবন থেকে উত্তোরণে বিএনপি’র পরিবার আজ তাদের পাশে দাঁড়িয়েছেন, যা সামাজিক দায়িত্ববোধের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সরেজমিনে দেখা গেছে, জীবনের পড়ন্ত বেলায় এমন মানবিক সহায়তা পেয়ে মোস্তাকিন দম্পতির পরিবারের চেোখে-মুখে ফুটে উঠেছে স্বনির্ভরতা এক রঙিন হাসি। সেই দানবীর রাজনৈতিক পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
পটিয়া পোরসভায় একই প্রতিস্টান বার বার টেন্ডার পাওয়ায় ঠিকাদারদের বিক্ষোভ।
জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ দেশে দুর্নীতি বন্ধ হবে না – নাহিদ ইসলাম।
পটুয়াখালীর দুমকিতে র‌্যাব-৮ পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চাটখিলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
কাঠমান্ডু সম্মেলন শেষে আজ দেশে ফিরছেন এসএসপি সভাপতি গোলাম ফারুক মজনু সহ প্রতিনিধিদল
কিশোরগঞ্জে বর্ণাঢ্য  আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত 
বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

You cannot copy content of this page