৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, ৩২ জন আটক জলাবদ্ধতা কমাতে চট্টগ্রামে ১৭ স্লুইস গেট প্রস্তুত, বাকি ৪টির কাজ চলছে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ মোটরসাইকেলের শোভাযাত্রা অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি : মন্ত্রী মীর হেলাল যুদ্ধ উত্তেজনার মাঝেও জ্বালানিবাহী ৮ জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় সখিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পাহাড় কাটলে রক্ষা নেই: সাতকানিয়ায় অবৈধ ইট ধ্বংস ও সংযোগ সড়ক উচ্ছেদ কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুলিশ সদস্যের বাড়ি পুড়ে ছাই পাহাড় ও কৃষিজমি রক্ষায় উত্তাল সাতকানিয়া কেরানীহাটে নামী ব্র্যান্ডের লোগো জালিয়াতি: ‘Revoln’ শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ >> সাহিত্য
  • কবিতা বাস্তব সত্য।
  • কবিতা বাস্তব সত্য।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    কবি ঃ- হুমায়ুন কবির চৌধুরী >>>

    দুঃখ জীবনের চুড়ান্ত সত্য
    মরণের সমুজ্জ্বল বাতি।
    কঠিন সে সত্যের সন্ধানে জীবন
    অনুসন্ধানী দিবস রাতি।
    আনন্দ জীবনের মরীচিকা
    সুখের মাঝা মাঝি বিশ্রাম।
    সে তো নিমিষেই শুকিয়ে তোলে
    দুঃখ মিনতির ঘাম।
    সুখের জন্য কত যুদ্ধ দুনিয়ায়
    পতন হয়েছে স্বহশ্র জাতি।
    দুঃখ জীবনের চুড়ান্ত সত্য
    মরণের সমুজ্জ্বল বাতি।
    মরণ জীবনের বাস্তব স্বপ্ন
    বাধা আছে সবার মনে।
    সুখের অধিকার নির্বাচিত
    দুঃখ জনে জনে।
    জীবনের আনন্দ কৃত্রিমতায় ভরা
    ভিত্তি শুধুই দুঃখ।
    তাই বলে তোমার হৃদয় কভু
    করে দিও না রুক্ষ।
    আনন্দ জীবনের ক্ষণিক বিজলী
    দুঃখ থাকবে দিবস রাতি।
    দুঃখ জীবনের চুড়ান্ত সত্য
    মরণের সমুজ্জ্বল বাতি।
    আলো জীবনের ক্ষণিকের জন্য
    আধারের দৈর্ঘ্য বিশাল।
    আনন্দ জীবনে অতিথির ন্যায়
    বেদনার আভাস চিরকাল।
    মিত্রতা সে তো ক্ষণিকের আভা
    বৈরিতা জীবনের জন্য।
    সিক্ততা হল ক্ষণিকের পরশ
    উষ্ণতায় জীবন অনন্য।
    উৎসব আসে ক্ষণিক সময়
    এর পরই জ্বলে একাকিত্বের বাতি।
    দুঃখ জীবনের চুড়ান্ত সত্য
    মরণের সমুজ্জ্বল বাতি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page