৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিস্টা বার্ষিকী উপলক্ষে বিশাল র্্যালি।
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ২৭ হাজার টন ডিজেলবাহী ৯বম জাহাজ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার, বহির্নোঙরে এলপিজি ও এলএনজি জাহাজ।দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে। সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে। একই সময়ে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি বড় জাহাজ বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।৩ এপ্রিল(শুক্রবার) দুপুরে ডিজেলবাহী জাহাজটি জেটিতে ভেড়ানো হয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনের পতাকাবাহী জাহাজ ‘এমটি ইউয়ান জিং হে’ ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে পৌঁছেছে এবং তা ডলফিন জেটিতে ভেড়ানো হয়েছে। জাহাজটির কারিগরি ও আনুষ্ঠানিক পরিদর্শনের জন্য শুক্রবার দুপুর ২টায় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত হওয়ার কথা রয়েছে।এদিকে এলপিজি ও এলএনজি বহনকারী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেগুলো থেকে জ্বালানি খালাসের কার্যক্রম শুরু হবে।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে পাইপলাইনে থাকা তেল ও গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি

You cannot copy content of this page