১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে রাঙামাটিতে পিকআপ ভ্যান উল্টে তিনজনের মৃত্যু, আহত তিন ঢাকার ১১০ কিলোমিটার নৌপথে বৈদ্যুতিক ওয়াটার বাস চালুর পরিকল্পনা সরকারের তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা
আন্তর্জাতিক:
কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২
     
             

কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক, কক্সবাজার :- বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি আনন্দে সামিল করতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা কারাগার কর্তৃপক্ষ। বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে কারা প্রাঙ্গণে আয়োজিত হয় ‘মধুমাস’ উদযাপন। এই আয়োজনে বন্দিদের মাঝে মৌসুমি ফল — রসাল আম ও সুস্বাদু কাঁঠাল — বিতরণ করা হয়। এদিন ২,৪৮৪ জন বন্দির মাঝে বিতরণ করা হয় প্রায় ১,০০০ কেজি আম ও ১০০টি কাঁঠাল। তাদের সঙ্গে ছিলেন ১৪০ জন কারা কর্মকর্তা ও কর্মচারী। আয়োজনটি একদিকে যেমন স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের একটি প্রয়াস, তেমনি ছিল মানসিক প্রশান্তিরও উৎস।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব। তারা বন্দিদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন এবং তাঁদের খোঁজখবর নেন।

কারা কর্তৃপক্ষ জানায়,“বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি উৎসব নয়, বরং তাদের মাঝে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”এই ব্যতিক্রমী আয়োজনটি বন্দিদের মাঝে ভিন্নরকম উচ্ছ্বাস তৈরি করে। অনেকেই বলেন, দীর্ঘদিন পর এমন আনন্দ উপভোগ করতে পেরে তারা কৃতজ্ঞ। সংশ্লিষ্টরা ও সমাজের সচেতন মহল কক্সবাজার কারাগার কর্তৃপক্ষের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে,“একটি ছোট্ট মানবিক আয়োজনও একজন মানুষকে বদলে দিতে পারে। কক্সবাজার কারাগারের এই উদ্যোগ হোক দেশের অন্যান্য কারাগারের জন্য অনুকরণীয় উদাহরণ।

”মানবিকতা আর সম্মানের ছোঁয়ায় বদলে যাক সংশোধনাগার — এই হোক নতুন শ্লোগান। বন্দিরাও মানুষ — তাদেরও আছে হাসার, ভালোবাসার, বাঁচার অধিকার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page