৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার-

চকোরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় তৈরি ৯টি আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ কমান্ডার আরাফাত হোসেন সংসাদ সম্মেলনের মাধ্যমে জানান, সমুদ্রে থাকা বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে চকরিয়ার বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় কয়েকজন অবস্থান করছিল।গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে মঙ্গলবার (৬ অক্টোবর) মধ্যরাত ১ টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ৫টি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, আলমগীর আহমেদ (৩৮), মো. তানভীর (২১) ও রুকমুদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।কোস্ট গার্ড জানায়, আটকরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিভিন্ন কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page