২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ডাঙ্গীতে ১৬ টি পরিবার জহির উদ্দিন লুলু চোকদারের সাথে বিএনপিতে যোগদান চাটখিলে গাঁজাসহ আটক: যুবকের এক মাসের কারাদণ্ড কক্সবাজার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আমানতের সুরক্ষায় চট্টগ্রামে সোমবার ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভের ডাক শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আনোয়ারায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাতকানিয়ায় গ্রেপ্তার মহেশখালীতে পুলিশের অভিযানে ধলঘাটার চিহ্নিত সন্ত্রাসী অহিদ ডাকাত আটক বিএনপির ত্যাগী নেতা রফিক বিন চৌধুরীকে স্মরণ, তিন বছরেও স্মরণসভা না হওয়ায় ক্ষোভ প্রকাশ ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯ উইকেটে ৩৬৭ রান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্র্শের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ দলীয় রান। তবে ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান অস্ট্রেলিয়ার।ওয়ার্নার-মার্শের উদ্বোধনী জুটিতে ২০৩ বলে ২৫৯ রানের সুবাদে পহাড়সম স্কোর গড়ে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৫৪ রানে ৫ উইকেট নেন।
ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও মার্শ। বিশ^কাপ ইতিহাসে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০৩ বলে ২৫৯ রান করেন তারা। বিশ^কাপে যেকোন উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে বিশ^কাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
দুর্দান্ত জুুটি গড়ার পথে জোড়া সেঞ্চুরি করেছেন ওয়ার্নার-মার্শ উভয়েই। দু’টি সেঞ্চুরিই হয়েছে ৩১তম ওভারে। ঐ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ২১তম সেঞ্চুরি করেন ৮৫ বল খেলা ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে এটি টানা চতুর্থ সেঞ্চুরি ওয়ার্নারের। এ ইনিংস খেলার পথে ভারতের বিরাট কোহলির পাশে বসলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চারটি সেঞ্চুরি আছে কোহলির।
৩১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ওয়ানডেতে দ্বিতীয় শতক করেন বার্থ ডে বয় মার্শ। পাক্কা ১শ বল খেলে জন্মদিনে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করা বিশে^র ষষ্ঠ খেলোয়াড় হলেন মার্শ। নিউজিল্যান্ডের রস টেইলরের পর বিশ^কাপ মঞ্চে জন্মদিনে সেঞ্চুরির নজির গড়লেন মার্শ।
এক ম্যাচে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম উঠেছে ওয়ার্নার-মার্শের। চতুর্থবারের মত বিশ^কাপে দুই ওপেনারের সেঞ্চুরির ঘটনা ঘটলো। এরমধ্যে দু’বার এমন রেকর্ডের মালিক শ্রীলংকার উপুল থারাঙ্গা ও তিলকরতেœ দিলশান।
৩৪তম ওভারে মার্শকে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০টি চার ও ৯টি ছক্কায় ১০৮ বলে ক্যারিয়ার সেরা ১২১ রান করে আউট হন মার্শ।
উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্রুতই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ০ ও স্টিভেন স্মিথ ৭ রানে প্যাভিলিয়নে ফিরলে ২৮৪ রানে তৃতীয় উইকেট হারা অসিরা।
দলের রান ৩শ পার করে পেসার হারিস রউফের বলে বিদায় নেন ওয়ার্নার। ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এই নিয়ে বিশ^কাপে তৃতীয়বারের মত দেড়শ রানের ইনিংস খেললেন ওয়ার্নার। যা আর কোন ব্যাটারের নেই। ওয়ানডেতে এই নিয়ে সপ্তমবার দেড়শ রানের ইনিংস খেলে দ্বিতীয়স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৮বার দেড়শ রানের ইনিংস আছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার।

৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে ওয়ার্নার ফেরার পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেন পাকিস্তানের আফ্রিদি ও রউফ। শেষ ৪৬ বলে ৫ উইকেট হারিয়ে ৪২ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের সংগ্রহ পায় অসিরা। পরের দিকে দুই অংকের কোটা স্পর্শ করেছেন মার্কাস সটয়নিস (২১) ও জশ ইংলিশ (১৩) ।পাকিস্তানের আফ্রিদি ১০ ওভারে ৫৪ রানে ৫টি ও রউফ ৮ ওভারে ৮৩ রানে ৩ উইকেট নেন। এই নিয়ে তৃতীয়বার ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন আফ্রিদি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page