২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নগরকান্দা সফর: শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশগ্রহণ চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ দমনে জিরো টলারেন্সে কোস্ট গার্ড, অভিযান অব্যাহত পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

এবার সিলেটে সমাবেশের অনুমতি পেল জামায়াত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জহিরুল কাইয়ুম সিলেট সদর প্রতিনিধি>> > প্রায় ১০ বছর পর ঢাকায় সমাবেশের অনুমতি পাওয়ার কিছু দিনের মধ্যে সিলেটেও সমাবেশের অনুমতি পেল জামায়াতে ইসলামী। নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর জামায়াত।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশ আগামী ১৫ জুলাই (শনিবার) বেলা ২টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বুধবার (৫ জুলাই) দুপুরে প্রস্তুতির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে নগর জামায়াতের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি কমিশনার কার্যালয়ে যান।

এসময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির উপ-পুলিশ কমিশনার তোফায়েল আহমদের সাথে দেখা করে ১৬ জুলাইয়ের শান্তিপূর্ণ সমাবেশ সফলে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট আব্দুল খালিক ও এডভোকেট আজিম উদ্দিন প্রমূখ।

পুলিশের সঙ্গে সাক্ষাৎ শেষে মহানগর জামায়াত সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী বলেন, দেশ জাতির ক্রান্তিলগ্নে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-ওলামার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সমাবেশের তারিখ ও স্থানের বিষয়ে প্রশাসনকে অবহিত করতে আমরা এখানে এসেছি। আমরা আশাবাদী শান্তিপূর্ণভাবে ১৫ জুলাই রেজিস্টারি মাঠে আমাদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page