৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ সংবাদদাতা।। জেলায় সাংবাদিকদের সাথে নবযোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান মত বিনিময় সভা করেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সুনামগঞ্জ জেলার সকল ধরনের কাজ করতে জেলার সকল সেক্টরের সহযোগিতা প্রয়োজন। জেলার বোরো ফসলসহ সকল প্রকার উন্নয়নমূলক কাজ প্রশাসন করছে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ কান্তি দে,জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল হেলাল,দৈনিক সমাচারের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাসুম হেলাল,কালবেলা প্রতিনিধি এ কে কুদরত পাশা,বাসস’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক,অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল কাইয়ূম মিলন, সাংবাদিক শিল্পী রাজু আহমেদ রমজান, নিউজ ২৪ এর প্রতিনিধি এ আর জুয়েল,৭১ টিভির প্রতিনিধি শহীদনূর আহমেদ দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাদিকুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা। সভার শুরুতেই ৭১ টেলিভিশন প্রতিনিধি শহীদনুর আহমেদ,বাংলাভিশন টেলিভিশন প্রতিনিধি মাছুম হেলাল ও যমুনা টেলিভিশন প্রতিনিধি সোহানুর রহমান বক্তব্য রাখতে গিয়ে সিনিয়র সাংবাদিক আল হেলালের বিরুদ্ধে জুলাইযোদ্ধা গেজেট বাতিল নিয়ে উদ্দেশ্যমূলকভাবে গুজব তকমা,বিষোদঘার ও অপপ্রচার করে আক্রমণাত্মক কথাবার্তা বলে জেলা প্রশাসনকে হুমকী দিয়ে বারংবার উঠে যাওয়ার নাটক করে। এসময় তাদেরকে থামানোর নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়। এ অবস্থায় জেলা প্রশাসনকে বারংবার বিব্রত করার অপচেষ্টা গ্রহন করা হয়।
তৎপ্রেক্ষিতে আল হেলাল আত্মপক্ষ সমর্থন করে বলেন,মব সন্ত্রাসের আশ্রয়ে আমরা ২ সাংবাদিকের নাম জুলাইযোদ্ধা গেজেট থেকে বাতিল করা হয়েছে। উক্ত বাতিল আদেশকে চ্যালেঞ্জ করে আমি ও সাংবাদিক আফতাব উদ্দিন মহামান্য হাইকোর্টে রিটি পিটিশন দায়ের করেছি।
মহামান্য হাইকোর্ট, আমাদের আবেদন গ্রহন করে দুই সপ্তাহের জন্য বিবাদী পক্ষকে রুলনিশী জারী করেছেন। গত ১৮ ডিসেম্বর মহামান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মোঃ মঞ্জুর আলম সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব,সুনামগঞ্জ জেলা প্রশাসক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারসহ মোট ১০ জনকে বিবাদী করে ১৯৩৬২/২০২৫ ও ১৯৩৬১/২০২৫ নং রিট পিটিশন দুটি দায়ের করেন তারা। বিবাদীপক্ষ এখন পর্যন্ত রুলের জবাব দেননি বলেও জানান আল হেলাল। আল হেলাল আরো বলেন, আমি সবিনয়ে জানতে চাই মহামান্য হাইকোর্ট বড় নাকি সুনামগঞ্জের ডিসি ও মব সন্ত্রাসীরা বড়। যারা আমাদের রিট পিটিশন দায়েরের পরও নির্লজ্জভাবে বিজ্ঞ আদালতের বিচারাধীন বিষয়সমূহকে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পূর্বের ন্যায় এখনও তুচ্ছতাচ্ছিল্য আচরন,গুজব ও মব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।
দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাদিকুর রহমান,কতিপয় পোষ্য সাংবাদিক,সাবেক জেলা প্রশাসকের সহায়তায় পিআইসি বাণিজ্য,বিজ্ঞাপন সুবিধা গ্রহন ও মামলা বানিজ্যসহ নানা অনৈতিক সুবিধা ভোগ করার পাশাপাশি মব সন্ত্রাসে জড়িত রয়েছে বলে জেলা প্রশাসনকে পোষ্য সাংবাদিকমুক্ত করার অনুরোধ জানান।
এদিকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাংবাদিকদেরকে কোন্দল বিরোধ ভূলে গিয়ে ফসল গড়ে তুলতে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহবাণ জানান। তিনি বলেন,কাউকে অনৈতিক সুবিধা দিয়ে নয় সকলকে সাথে নিয়ে সুনামগঞ্জের উন্নয়নে অবদান রাখতে চাই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়
পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী
ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার।
ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান

You cannot copy content of this page