২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলীয় সমর্থন এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।সভায় এওচিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফেজ আহমদকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সর্বসম্মতভাবে সমর্থন জানানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) এওচিয়া ইউনিয়নে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাতকানিয়া পৌরসভার সাবেক সভাপতি জনাব হাজী রফিকুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব শেফায়েত উল্লাহ চক্ষু এবং  মোস্তাফিজুর রহমান।সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন এওচিয়া ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কৌশল নির্ধারণ ও সমন্বিতভাবে কাজ করা। নির্বাচনকেন্দ্রিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করা। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও বেগবান ও জনমুখী করা।

সভায় বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে যোগ্য নেতৃত্ব বেছে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পক্ষে দলীয় নেতাকর্মীদের নিবেদিত থাকার আশাবাদ ব্যক্ত করা হয়।

সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী  হাফেজ আহমদ বলেন -আমার অত্যন্ত প্রিয় এওচিয়া ইউনিয়নের সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের মতবিনিময় সভায় আপনারা আমাকে যে সর্বসম্মত সমর্থন ও ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি আমৃত্যু তা রক্ষা করার চেষ্টা করব।এওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আসুন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নে সবাই একসাথে কাজ করি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি
মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন
মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ

You cannot copy content of this page