৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্র মাহিনের বিদায়, নাঙ্গলমোড়ায় শোকের ছায়া
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

উভয় পক্ষই চায় ভবনের দখল সাতকানিয়ায় মালিক ও ভাড়াটিয়ার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন:

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে হাবিয়া খাতুন কমপ্লেক্ম নামক একটি বাণিজ্যিক ভবন নিয়ে মালিক পক্ষ ও ভাড়াটিয়ার মাঝে ঝামেলা সৃষ্টি হয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয় পক্ষ। গত বুধবার ও বৃহস্পতিবার প্রথমে ভাড়াটিয়া ও পরে মালিক পক্ষ ক্রমান্বয়ে সংবাদ সম্মেলন করেন।এসময় ভাড়াটিয়া পক্ষে মোহাম্মদ আজিজ বলেন, মূলত ভবন ভাড়া নিয়ে আমরা কোন হোটেল বা রেষ্টুরেন্ট করিনি। আমরা একটি সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতাল করেছি৷ মালিক পক্ষের সাথে ছিল কথা মেয়াদ শেষ হলে পূণরায় মেয়াদ নবায়নের সুযোগ দিবেন। কিন্তু তারা সেটা না করে হাসপাতাল উচ্ছেদ করে দিতে চাচ্ছেন।তিনি আরো বলেন, হাসপাতালের প্রবেশ পথে বালু এবং ইট ফেলে রেখেছেন। ফলে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, রোগী ও তাদের স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এ বিষয়ে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।অপরদিকে হাবিয়া খাতুন কমপ্লেক্সের মালিক বদিউল আলমের পক্ষে তার বড় ছেলে সাইফুল আলম বলেন, আমার পিতা ক্রয়কৃত জমির উপর তার ব্যক্তিগত অর্থায়নে হাবিয়া খাতুন কমপ্লেক্স নামে একটি ভবন নির্মাণ করেন। পরে তিনি ২০১৬ সালে ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত বিভিন্ন শর্ত সাপেক্ষে ১০ বছরের জন্য স্থানীয় ওচমান আলী, শহিদুল ইসলাম বাবর ও আজিজুল হক নাম তিন ব্যক্তিকে ভাড়া দেন। ভাড়ার চুক্তির শর্ত অনুযায়ী মেয়াদ পূর্ণ হলেও তারা এখনো পর্যন্ত ভবনটি ফিরিয়ে দিচ্ছেন না।তিনি আরো বলেন, ভাড়াটিয়া পক্ষ বর্তমানে ভবনটি জোরপূর্বক দখল করে রেখেছেন এবং উল্টো আমাদের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টা ও অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছেন। আমরা এই ভবনটি ফিরে পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।সংবাদ সম্মেলনে উভয় পক্ষের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জের টাইলা গ্রামে বসতভিটার বারান্দা ভেঙ্গে রাস্তা তৈরী চেষ্টায় জেলা প্রশাসক ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দরা
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন – রাষ্ট্রপতি
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ
অনিয়মের দায়ে রাঙ্গুনিয়ার তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা
সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ এলাকায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন আহত
শিক্ষক ও শিক্ষা অফিসে জনবল সংকট: বাঁশখালীতে হুমকির মুখে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

You cannot copy content of this page