৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ কণ্ঠশিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর পোস্ট কমবার প্রতিবাদ চট্টগ্রামের আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১৩ মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের দিরাইয়ের পিয়াইন নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবি আহত ১০ জন চট্টগ্রামের খুলশীতে সরকারি খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩ চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪ মশার রাজত্বে বন্দরনগরী: চকবাজার-পাঠানটুলীতে ডেঙ্গু-চিকুনগুনিয়ার তীব্র আতঙ্ক সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে হাউসবোটের ইঞ্জিনে পড়ে এক এসআই এর কন্যার মৃ’ত্যু
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার >>> কক্সবাজারের উখিয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। শুক্রবার (৮ মে) পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকায় এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ লাখ ৫০ হাজার পিস।র‍্যাব সূত্রে জানা গেছে, মাদক পাচারের একটি বড় চালান উখিয়ার সীমান্ত এলাকা দিয়ে দেশে ঢুকেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি আভিযানিক দল পূর্ব ফারির বিল এলাকায় অবস্থান নেয়। সেখানে জনৈক সৈয়দুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে একটি নির্জন বাঁশঝাড়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মাটির নিচে প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকাটি দুর্গম হওয়ায় এবং সীমান্তের কাছাকাছি হওয়ায় পাচারকারীরা এই স্থানটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছিল।অভিযান প্রসঙ্গে র‍্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার উপরে। মাদকের এই বিশাল চালানটি দেশের অভ্যন্তরে কোনো বড় সিন্ডিকেটের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেখানে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসাথে উদ্ধারকৃত মাদক নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।স্থানীয় বাসিন্দাদের মতে, উখিয়ার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারির বিল এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদক পাচারের জন্য ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে পরিচিত। সীমান্তবর্তী এই জনপদে ইয়াবা ও আইসের মতো মরণনেশা মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত ও ঝটিকা অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page