১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
  • সরওয়ার কামাল কক্সবাজার-

কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।​অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১- ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম উপস্থিত ছিলেন । জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page