সরওয়ার কামাল কক্সবাজার-
অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী নোটিশ দিবে কউক |
নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেছে কউক কর্তৃপক্ষ। ১০ই সেপ্টেম্বর দুপুরে কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শহরের ফুয়াদ আল খতিব ও সী সাইড হাসপাতাল পরিদর্শন করেন।পরিদর্শনকালে হাসপাতাল ভবন নির্মাণ আইন মানা হয়েছে কিনা, নিয়ম অনুযায়ী পার্কিং ব্যবস্থা আছে কিনা, রোগী বান্ধব হাসপাতাল কিনা, বর্জ্য ব্যবস্থা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, ভবন নকশা যথাযথ আছে কিনা এসব বিষয় তদারকি করা হয়।এসময় কউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, সরকারের নির্দেশে কউক হাসপাতালগুলো পরিদর্শন করছে এবং দুটো হাসপাতাল পরিদর্শনে কিছু অনিয়ম ও অব্যবস্থাপনা পাওয়া গেছে। পরবর্তীতে আইনী নোটিশ প্রদান করা হবে এবং প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।পরিদর্শনকালে কউকের প্রকৌশল সদস্য লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মোঃ তালাত, উপপরিচালক সানজিদা আক্তার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


মন্তব্য