১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র

  

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া বর্তমান ইবোলা প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস সতর্ক করে বলেছেন, এই প্রাদুর্ভাবের গতিপ্রকৃতি ২০১৪-২০১৬ সালের সেই ভয়াবহ মহামারিকেও ছাড়িয়ে যেতে পারে, যাতে প্রায় ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। চলতি বছরের ১৫ মে আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হলেও স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ভাইরাসটি মূলত ফেব্রুয়ারি মাস থেকেই সংক্রমিত হতে শুরু করেছিল।

প্রাথমিক পর্যায়ে সাধারণ ম্যালেরিয়া বা টাইফয়েড ভেবে ভুল চিকিৎসা নেওয়ায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ৪,৩০০ জনেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। বর্তমানে ইবোলার বিরল ‘বুন্দিবুগিও’ প্রজাতির সংক্রমণ ঘটছে, যার কোনো স্বীকৃত ওষুধ বা অনুমোদিত ভ্যাকসিন এখনো বাজারে নেই। কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের মাত্র ৩০ শতাংশের কাছে পৌঁছাতে সক্ষম হচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা বিষয়ক পরিচালক ড. মোহাম্মদ জানাবি। তবে আশার খবর হলো, বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এই বিরল প্রজাতির ইবোলা টিকার হিউম্যান ট্রায়ালের অনুমোদন দিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি, কঙ্গোতে বর্তমানে প্রচলিত দুটি অ্যান্টিভাইরাল ওষুধের কার্যকারিতা যাচাইয়ের জন্য ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে ডব্লিউএইচও।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ২০২৬ সালের এই প্রাদুর্ভাব যেভাবে ছড়াচ্ছে, তা ২০১৪-২০১৬ সালের প্রাদুর্ভাবকেও ছাড়িয়ে যেতে পারে, যে সময় প্রায় ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page