২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ইতিবাচক রাজনীতির ধারা অব্যাহত থাকলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না – শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিবাচক রাজনীতির যে ধারা সৃষ্টি করেছে, তা অব্যাহত রাখতে পারলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এখন আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া।”তিনি আরও বলেন, “মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। এই আদর্শে বিশ্বাসী কর্মীদেরকে ধৈর্য, আদর্শ ও ঐক্যের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

গতকাল শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সেন্টার প্রতিনিধি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বক্কর রফিক।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, প্রফেসর ড. আ. ক. ম. সাহেদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নোমান ও হাফেজ শোয়াইব।দরসে কোরআন পেশ করেন অধ্যক্ষ আ. ব. ম. খালেদ জমিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page