১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এনসিপির ‘চমক’ ম্লান, চট্টগ্রামে এনসিপি’র যোগদান অনুষ্ঠানে ়আসেননি মনজুর দ্বিতীয় দিন শেষে চাপে বাংলাদেশ মিরপুর টেস্ উখিয়া সীমান্তে র‍্যাবের বড় অভিযান: বাঁশঝাড় থেকে ২.৫ লাখ পিস ইয়াবা উদ্ধার সোনাদিয়ায় প্রশাসনের উচ্ছেদ অভিযান: ২০টি রিসোর্ট গুঁড়িয়ে জমি পুনরুদ্ধার। “মা দিবস” পাহাড় থেকে আনা ১৫০ রাউন্ড গুলিসহ চট্টগ্রামে গ্রেপ্তার ২ গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৩ ছাতকে এক রাতেই শেষ হুশিয়ার আলীর স্বপ্ন—বিষে প্রাণ গেল ১৫০০ মোরগ, ক্ষতি ছাড়াল ৩.৫ লাক টাকার মত। সাতকানিয়ায় চট্টগ্রাম মহিলা ক্লাবের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ইজতেমার মাঠে ঘুমন্ত নিরস্ত্র মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে চাটখিলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালী চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে গাজীপুর টঙ্গি ইজতেমার মাঠে ঘুমন্ত নিরস্র সাথীদের, তাহাজ্জুদ নামাজরত নিরস্ত্র মুসল্লিদের উপর হামলাকারী সাদপন্থীদের ফাঁসি, মারকাজ ও ইজতেমা ময়দানে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা, সন্ত্রাসী সাদ বাহিনীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে চাটখিল পৌর শহরে আলিয়া মাদ্রাসা মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাটখিল উপজেলার তাবলীগী জামাত ও সর্বস্তরের তৌহিদী জনতা।রবিবার (২২ ডিসেম্বর) বিকেল তিনটায় চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে তাবলীগী জামাতের সদস্যরা তারপরে তারা আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে উপস্থিত হয়।মুফতি হাবিবুর রহমানের চঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।চাটখিল বিএনপি নেতা দেওয়ান শামসুল আফরিন শামীম বলেন মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।বিএনপির আরেক নেতা আহসানুল হক মাসুদ বলেন,শান্ত বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে, অজ্ঞাত ব্যক্তিদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।বিক্ষোভ সমাবেশে, তাহাজ্জুদ নামাজরত নিরস্ত্র মুসল্লিদের ওপর সাদপন্থিদের সশস্ত্র ও পরিকল্পিত হামলা এটি। মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে সা’দরা এই জঘন্য হামলা চালিয়েছে, এরা ইসলামের দুশমন। তিনি বলেন, সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলার ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছে, শত শত মানুষ আহত হয়েছে যার মধ্যে অনেকে হাসপাতালে ভর্তি অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেকের জ্ঞান এখনো ফিরেনি।বিদেশী চক্রান্তের অংশ হিসেবে এ হামলা হয়েছে বলেও জানান তারা উক্ত বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা বক্তব্য রাখেন,চাটখিল তাবলীগ জামাত ও তৌহিদী জনতার আহ্বায়ক,মাওলানা মোহাম্মদ ইউসুফ , মুফতি আছেম, মুফতি মোহাম্মদ হাবিব, মাওলানা মুফতি খলিল আহমেদ, মাওলানা ওমর ফারুক, ডাক্তার জহির, মাওলানা ফজলে আহমদ, মাওলানা মাহবুবুল করিম, মাওলানা মিজানুর রহমান সহ প্রমুখ। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা শেষে জেলা ও উপজেলা প্রশাসকের মাধ্যমে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page