৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আফগান সেনা নিহতের সংখ্যা বেড়ে ২৭৪, দাবি পাকিস্তানের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানে সামরিক হামলায় এখন পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন। এছাড়া চার শতাধিক আফগান সেনা আহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী আরও জানিয়েছে, ‘অভিযানে’ ৭৩টি চৌকি ধ্বংস করা হয়েছে এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাকিস্তানের মিডিয়া উইংয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরীর মতে, এই ‘অভিযানে’ আফগানিস্তানের ১১৫টি ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে এসব খবর প্রকাশ করা হলেও সংবাদমাধ্যমটি তথ্যগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন আফগান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানের ৭৪টি নিরাপত্তা চৌকি ধ্বংস হয়েছে এবং পাকিস্তান সেনা ১৮টি চৌকি দখল করেছে।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী পাকিস্তান সেনা পোস্টে পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় ‘অভিযান’ শেষ করা হয়।

আফগান পক্ষের দাবি, হামলায় পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে বন্দি করেছে। ‘অভিযান’ চলাকালীন পাকিস্তানের দুটি ্ সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট আফগান বাহিনী দখল করেছে। সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং ১১ জন আহত হয়েছে।আফগান মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিযান পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে পরিচালিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page