২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ডিবি পুলিশের অভিযানে দূর্গম পাহাড় থেকে বিপুল অস্ত্র সহ আটক-২। আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে খাল খনন কাজে অনিয়মের সংবাদ প্রকাশ, নথিপত্রে মিলছে সত্যতা চট্টগ্রামে ৩৩০০ ভবনে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু সাতকানিয়ায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত চট্টগ্রামে ডিবির অভিযানে চল্লিশ হাজার ইয়াবাসহ টেকনাফের দুই শীর্ষ মাদক কারবারি আটক, পাজেরো গাড়ি জব্দ পটিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরের নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে কৃষি প্রদর্শনীর ২৯৬টি আমগাছ কর্তন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চালাকচর এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই যুবক।শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশের একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে। আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের মাসুমের ছেলে।ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মানিক আড়াইহাজারে অবস্থিত ইউসিবি ব্যাংক ও সিটি ব্যাংক শাখা থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলে করে তিনি বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় তাঁর মামা সাদ্দামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।পথিমধ্যে চালাকচর এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার ব্যক্তি তাঁর মোটরসাইকেল থামানোর নির্দেশ দেন।তাদের একজনের পরনে ছিল পুলিশের পোশাকের মতো দেখতে একটি কটি।প্রথমেই তারা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। বিষয়টি চেকপোস্টে তল্লাশি মনে হওয়ায় শুরুতে কোনো সন্দেহ করেননি মানিক।মানিকের ভাষ্য, চারজনের একজনের কোমরে একটি পিস্তল ছিল। তিনি ভেবেছিলেন তারা পুলিশ সদস্য। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। টাকা রক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে তাঁর হাতে ছুরিকাঘাত করা হয়। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির পরনে পুলিশের সরকারি পোশাক ছিল না; ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কটির মতো একটি পোশাক ছিল।ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page