২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা। সুনামগঞ্জের বুড়িস্থল এলাকায় এক শিশুকে ধর্ষনের ঘটনায় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার চট্টগ্রামে নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত গুলি উদ্ধার নগরকান্দায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সারাদেশে আলোচিত ‘হানি ট্র্যাপ’: চট্টগ্রামে চক্রের দুই সদস্য গ্রেপ্তার সাতকানিয়ায় কৃত্রিম জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও এ্যসিল্যান্ডের বদলী জনিত বিদায় অনুষ্ঠান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আজ সন্ধ্যায় চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে আমীরে জামায়াতের জনসভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, অগামীকাল সোমবার বিকালে চট্টগ্রামে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভায় মানুষের ঢল নামবে। তিনি জনসভা সফল করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সোমবার বিকালে চট্টগ্রাম বন্দর স্কুল এন্ড কলেজ মাঠের জনসভা দেশবাসীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। এ জনসভাকে শান্তিপূর্ণ ও সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, চট্টগ্রামবাসী সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ, কালকের জনসভায় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তা আবারও প্রমাণিত হবে।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার চট্টগ্রাম সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। চট্টগ্রামের পাশাপাশি তিনি কক্সবাজার সফর করবেন।দলীয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ১১টার দিকে তিনি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ শেষে নতুনবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং প্রার্থী পরিচিতি পর্বে অংশ নেবেন।এরপর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার শহরে পৌঁছে কক্সবাজার গোলচত্বর মাঠে অনুষ্ঠিত আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।কক্সবাজার থেকে হেলিকপ্টারযোগে লোহাগাড়া উপজেলার পদুয়ার উদ্দেশে রওনা হবেন ডা. শফিকুর রহমান। বার আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর পদুয়া হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন এবং প্রার্থী পরিচিতিতে অংশ নেবেন।সেখান থেকে তিনি সীতাকুণ্ড যাবেন। বিকেল সাড়ে ৪টায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।জনসভা শেষে সড়কপথে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে পৌঁছে নামাজ ও বিশ্রামের বিরতির পর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনের শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ জনসভায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচিতিও তুলে ধরবেন তিনি।দিনের কর্মসূচি শেষে রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন জামায়াত আমির।এদিকে জামায়াতের আমিরের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে জনসভাগুলো সফল করতে দলটির নেতাকর্মীরা স্বাগত মিছিল, পথসভা, মাইকিং ও লিফলেট বিতরণসহ নানা প্রস্তুতিমূলক কর্মসূচি চালাচ্ছেন।চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় জামায়াতে ইসলামীর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসভাগুলো অনুষ্ঠিত হলেও এতে নির্বাচনী ঐক্যের শরিক অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।মাঠ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মহানগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সেক্রেটারি আবু তালেব চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় নেতৃবৃন্দ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page