১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত যন্ত্রপাতি বিকল করল সেনাবাহিনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

আব্দুল্লাহ আল মারুফ,।। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।রোববার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের হালুয়া ঘোনা এলাকায় অবস্থিত ওয়ান স্টার ব্রিকসফিল্ড সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।সাতকানিয়া চরতি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবির আহম্মেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কৃষকের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী ঝটিকা অভিযান চালায়। অভিযোগ ছিল, প্রতিদিন রাতে ওয়ান স্টার ব্রিকসফিল্ড ও ইউবিএম ব্রিকসফিল্ডে মাটি সরবরাহের জন্য কৃষিজমি, টিলা ও পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়া হচ্ছে।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থলে দুটি স্কেভেটর ও তিনটি ডাম্পার রেখে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত দুটি স্কেভেটর বিকল করে দেন এবং তিনটি ডাম্পার গাড়িও অকেজো করে দেওয়া হয়।এ বিষয়ে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবির আহম্মেদ বলেন,“দুষ্কৃতকারীরা পালিয়ে গেলেও কৃষিজমি রক্ষার স্বার্থে তাদের ব্যবহৃত যন্ত্রপাতি বিকল করে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাটি ওয়ান স্টার ব্রিকসফিল্ডে নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। ব্রিকসফিল্ড মালিকপক্ষকে সতর্ক করা হয়েছে।”তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাতকানিয়ায় রাতে প্রশাসনের হানা ইটভাটায় ৪ এস্কেভেটর অকেজো
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা
সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা
জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা
হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা

You cannot copy content of this page