২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তত্ত্বাধায়ক সরকার নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রশ্নই ওঠে না : তথ্যমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি>>>

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাধায়ক সরকার নিয়ে বিএনপির সাথে সংলাপের প্রশ্নই ওঠে না।সোমবার ৩ জুলাই দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশ এট এ গ্ল্যান্স’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি, বিএনপি দেশে একটি গন্ডগোল পাকাতে চায়, বিশৃঙ্খলা তৈরি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, তাই এ নিয়ে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নাই।’সম্প্রচার মন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নাই। সে সময়ে সরকারের আকার ছোট হবে না বর্তমানে যারা মন্ত্রিসভায় আছে তারা সবাই থাকবে কিম্বা আমাদের শরিকদের মধ্য থেকে কাউকে নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রী দেখবেন তিনিই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিএনপি যদি সংসদে থাকতো হয়তো বা সে ক্ষেত্রে তাদেরও সুযোগ থাকতো।’বিএনপির নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য ‘সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় কাজে ব্যবহার করছে’ এ নিয়ে প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশে আমরা জঙ্গি দমন করতে পেরেছি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের অগ্নিসন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে বিধায় তারা এখন অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, শুধু সন্ত্রাসী অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবহৃত হচ্ছে না।’রেজা-নূর বাহাস রাজনীতির কৌতুক গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া এবং সদস্য সচিব নূরুল হক নূরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন এবং মামলা করা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনীতিতে রেজা কিবরিয়া এবং নূরুল হক নূরু কিছু কৌতুকের জন্ম দিয়েছে। তাদের কোনো জনভিত্তি নাই, তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়িতেই ব্যস্ত। জনগণের সাথে তাদের কোনো সংশ্রব নাই। যে সমস্ত কারণে তাদের দলের ভাঙ্গন যেমন তহবিল তছরূপ, কারো সাথে আঁতাত, বিদেশি কোনো শক্তি বা অপশক্তির সাথে মেলামেশা, অর্থ গ্রহণ এগুলো তাদের জন্য প্রচন্ড অপমাননাকর। এবং তাদের এই বাহাস এটি রাজনৈতিক কৌতুক ছাড়া অন্য কিছু না।’রেজা কিবরিয়ার বক্তব্য ‘আওয়ামী লীগের সাথে নূরের আঁতাত ও নির্বাচনে আসার জন্য টাকার প্রস্তাব করা হয়েছে’ এ বিষয়ে প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, ‘রেজা কিবরিয়া তো অনেক কথাই বলেছেন আবার নূরও রেজা কিবরিয়া সম্পর্কে অনেক কথাই বলেছেন। নূরের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ তো নানা সময়ে নানাজন করেছে। আমাদের দলের সাথে নূরের কোনো যোগাযোগ নাই। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, নূরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, নূর ইজরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সাথে বৈঠক করেছে, অন্তত তিনবার। সেটার কোনো কার্যকর প্রতি উত্তর নূরের কাছ থেকে আসে নাই। নূর এবং রেজা কিবরিয়ার সাম্প্রতিক বাহাস জনগণ উপভোগ করছে। এগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়।’এর আগে ‘বাংলাদেশ এট এ গ্ল্যান্স’ বইটি সম্পর্কে মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এটি মূলত বিদেশে আমাদের মিশনগুলোর চাহিদা পূরণ করার জন্য তৈরি করা হয়েছে। বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আছে এটা অনেকেই জানে না। পর্যটন, ব্যবসা বাণিজ্যসহ সবক্ষেত্রেই দেশের উজ্জ্বল ভাবমূর্তি গুরুত্বপূর্ণ। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আলী সরকার বইটির মোড়ক উন্মোচনে অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page