১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী হামলার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি>>>

নোয়াখালীর চাটখিলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ সামসুর রহমান খোকন গং এর বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে ব্যবসায়ী আব্দুল মালেক ।গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সরদার বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার নোয়াখলা ইউনিয়নের মৃত নুর মোহাম্মদ এর ছেলে, আব্দুল মালেক (৫৩) এর সাথে একই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে, সামসুর রহমান খোকনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তারি ধারাবাহিকতায় সামসুর রহমান খোকন আব্দুল মালেকের বিরুদ্ধে নোয়াখালী বিজ্ঞ আদালতে এল এস টি মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষের দলিলাদি পর্যালোচনা করে আব্দুল মালেক এর পক্ষে উক্ত মামলায় রায় দেন। রায় পরবর্তী গত ২১শে জুন চাটখিল থানার সমন্বয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তির মধ্যস্থতায় আমিন দ্বারা আব্দুল মালেকের পৈতৃক ও ক্রয় কৃত সম্পত্তি পরিমাপ করিয়া বুঝাইয়া দেন। আদালতের রায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে গতকাল দ্বি প্রহরে শামসুর রহমান খোকনের ছেলে কিশোর গেং এর সদস্য মোঃ শ্রাবণ (২২) দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল মালেকের বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সেই সাথে পরিমাপকৃত সীমানা পিলার উপড়ে ফেলে। এমন এমত অবস্থায় আব্দুল মালেক এর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।এই বিষয়ে সত্যতা স্বীকার করে সামসুর রহমান খোকন জানান আমি আদালতে এল এস টি মামলা দায়ের করেছি। আদালত আমার বিপক্ষে রায় দেওয়ায় আমি রায়ের বিরুদ্ধে আপিল করেছি।মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপপরিদর্শক মাসুদ আলম সুমন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন এই বিষয়ে আমরা তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page