৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

ভিপি নুর ও রাশেদকে গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতির ঘোষণা রেজা কিবরিয়ার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

রেজা কিবরিয়া ও নুরুল হকের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদের নেতৃত্বে পাল্টাপাল্টি অব্যাহতির ঘোষণা আসছে রেজা কিবরিয়া ও নুরুল হকের দ্বন্দ্বে গণ অধিকার পরিষদের নেতৃত্বে পাল্টাপাল্টি অব্যাহতির ঘোষণা আসছেফাইল ছবি এবার নুরুল হক ও মো. রাশেদ খানকে গণ অধিকার পরিষদের দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া। একই সঙ্গে যুগ্ম আহ্বায়ক হাসান আল মামুনকে দলের নতুন সদস্যসচিব ঘোষণা করেছেন তিনি। এর আগে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদকে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করেছিলেন নুরুল ও তাঁর সমমনারা।সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন করে জনপ্রিয়তা পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে নুরুল ও তাঁর সমমনারা ২০২১ সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় গণফোরাম ছেড়ে আসা রেজা কিবরিয়াকে।সম্প্রতি রেজা কিবরিয়ার সঙ্গে নুরুল হকের বিরোধ প্রকাশ্য হয়। একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিবৃতি দেন। নিজ নিজ ফেসবুক পাতায়ও পোস্ট দিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুজন।এর মধ্যে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়। গতকাল সোমবার রাতে নুরুল হকের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়।
এ নিয়ে আলোচনার মধ্যে আজ মঙ্গলবার গণ অধিকার পরিষদের প্যাডে রেজা কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুরুল হককে গণ অধিকার পরিষদের সদস্যসচিব এবং রাশেদ খানকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।
রেজা কিবরিয়ার এই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে নুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘সে (রেজা কিবরিয়া) দেশের বাইরে থেকে অব্যাহতি বা এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। এটা মনগড়া পদক্ষেপ। গণ অধিকার পরিষদে তার কোনো ভিত্তি নাই। গণ অধিকার পরিষদ তরুণদের দ্বারা গঠিত সংগঠন। গণ অধিকার পরিষদ তৈরি হওয়ার আগেই বিভিন্ন অঙ্গ সংগঠন ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী ও পেশাজীবী সংগঠন তৈরি হয়েছে। তাতে রেজা কিবরিয়ার বিন্দুমাত্র অবদান নাই। সুতরাং সেই গণ অধিকার পরিষদের সংগঠকদের কীভাবে তিনি বহিষ্কার করেন?’
গণ অধিকার পরিষদে অস্থিরতা
গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া (বাঁয়ে) ও সদস্যসচিব নুরুল হক
এদিকে রেজা কিবরিয়ার মনোনীত সদস্যসচিব হাসান আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জেনেছেন। হাসান আল মামুন বলেন, ‘রেজা কিবরিয়া ভাই আমাকে এই দায়িত্ব দেওয়ার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি মনে করি সংগঠনের সবাই মিলে বসে সেটি সমাধান করা উচিত।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page