৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ঢাকা থেকে চুরি হওয়া পর্যটন বোট পটুয়াখালীতে উদ্ধার করল কোস্ট গার্ড। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট পীরগঞ্জের মাছ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা। ঈদগাঁওতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পরীক্ষায় অসদুপায়ের সুযোগ নেই- জেলা প্রশাসক কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে সেনাবাহিনীর ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু- বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা হাইস্কুল প্রাঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়ার অংশ হিসাবে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসুচি পালন করা হয়েছে।
১৯ জুন সোমবার সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসুচি উদ্বোধন করা হয়। ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করেন সিলেট ১৭ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডারের পক্ষে এডমিন এরিয়া সদর দপ্তরের কর্ণেল মো: মেহেফুজার রহমান (পিবিজিএস,পিএসসি)।
সেনাবাহিনী গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়ায় বিভিন্ন এলাকায় নিয়োজিত রয়েছেন। প্রতি বছরের ন্যায় প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যগণ বিভিন্ন জনকল্যাণ মুলক কাজ পরিচালনা করে থাকেন। সিলেট অঞ্চলে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় এই প্রথম জৈন্তাপুরে ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়-কে সামনে রেখে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়া কমান্ড কর্তৃক জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে প্রাণিসম্পদ উন্নয়ন ও প্রাণী পালনে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বিনামূল্যে গরু-মহিষ এবং ছাগল-ভেড়ার চিকিৎসা প্রদান কর্মসূচি আয়োজন করা হয়।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সবর্দা দেশরক্ষার মহৎ দায়িত্বের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতা ও জনকল্যাণ মুলক কাজে সক্রিয় অংশ গ্রহন করে থাকেন।
বিজ্ঞপ্তি বলা হয় প্রাণিসম্পদ ক্যাম্পেইন কর্মসূচি পালনের মাধ্যমে সকলের কাজে আসবে এবং প্রাণি পালনে স্থানীয় জনগণ আরও উদ্বুদ্ধ হবেন। ভবিষ্যতে সেনাবাহিনীর এরকম জনসচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৈরী আবহাওয়া উপেক্ষা করে সেনাবাহিনীর কর্মকর্তাগণ বিপুল পরিমান গরু-মহিষ,ছাগল-ভেড়ার চিকিৎসা প্রদান সহ ভ্যাক্সিন,ঔষধ প্রদান ও পরামর্শ সেবা দেয়া হয়েছে।
ভেটেরিনারী ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী,লে কর্ণেল কাজী মো রুহুল আমিন, মেজর পিয়াস কুমার ঘোষ,মেজর সাদেক আহমেদ , জৈন্তাপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল-মাসুদ,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন (লিটু), জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি এমএম রুহুেল সহ সিলেট সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও সমাজের গন্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page