এম নুরনবী আহমেদ
নোয়াখালী কোম্পানীগঞ্জবিএনপিতে এখন যেন রাজনীতির ‘অফার সেন্টার’ চলছে- ১০-১৫ বছর রাজনীতির মাঠে না থাকলেও সুযোগ-সুবিধার অভাব নেই।অভিযোগ উঠছে, যারা অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, সুসময়ে এসে পরিস্থিতি বুঝে বড় নেতাদের সঙ্গী হয়েছেন, তারাই এখন গুরুত্বপূর্ণ অবস্থানে চলে যাচ্ছেন।বর্তমান রাজনৈতিক মাঠের পরিস্থিতি দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে—দলের দুঃসময়ে বছরের পর বছর সময় না দিয়ে শুধু সুসময়ের অপেক্ষায় থাকলেই কি বড় নেতা হওয়া যায়।নেতার পাশে থাকা কিংবা নির্বাচনের সময় কিছুদিন সক্রিয় থেকে ভোটের মাঠে কাজ করলেই কি নেতৃত্বের জায়গা পাওয়া সম্ভব।বিভিন্ন ইউনিয়নের বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা যাচ্ছে। অনেকের মন্তব্য, ‘আমরা মনে হয় ভুল করেছি।এত বছর রাজনীতি না করে সুসময়ের অপেক্ষায় থাকলে ভালো হতো-তাহলে হামলা, মামলা, নির্যাতন সহ্য করতে হতো না, রাতের পর রাত রাস্তায় কাটাতে হতো না।ত্যাগীদের অভিযোগ, দলের দুঃসময়ে যারা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, আজ তাদের অনেকেরই মূল্যায়ন নেই।অথচ নতুন করে দলে আসা সুবিধাবাদীদের অভাব নেই।প্রশ্ন উঠছে—বিএনপিতে ত্যাগের মূল্যায়ন হবে, নাকি সুসময়ের সঙ্গীদের হাতেই নেতৃত্ব চলে যাবে কে পাচ্ছে চেয়ারম্যান চেয়ার বসার সুযোগ।





মন্তব্য