সরওয়ার কামাল কক্সবাজার
কক্সবাজারে ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেছে জেলা পরিষদ।২৪ নভেম্বর সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ সুরাইয়া আক্তার সুইটি।জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলার নয় উপজেলার মোট ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয় এবং উচ্চশিক্ষার পথ সুগম হয়, সে লক্ষ্যেই জেলা পরিষদের অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জনাব এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, আর্থিক ভাবে অসচ্ছল হলেও মেধা ও পরিশ্রমের মাধ্যমে যারা সাফল্য অর্জন করেছে, তাদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। এ ধরনের শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।তিনি আরও বলেন শিক্ষার অগ্রযাত্রায় কক্সবাজার জেলা পরিষদ অর্থা মানবতার সেবায় বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছে।





মন্তব্য