বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাতার। দোহা এই পদক্ষেপকে বাহরাইনের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রতিবেশী সুলভ আচরণের মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন। যেকোনো বেসামরিক অবকাঠামো, অর্থনৈতিক প্রতিষ্ঠান কিংবা সাধারণ জনগণকে লক্ষ্য করে আক্রমণ চালানোকে কাতার কঠোরভাবে প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে, যা অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বিপন্ন করবে। এর ফলে শান্তি প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক ও আঞ্চলিক উদ্যোগগুলো বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাহরাইন সরকারের নেওয়া সব ধরনের বৈধ পদক্ষেপে কাতার পূর্ণ সংহতি ও সমর্থন প্রকাশ করেছে।
সূত্র: গালফ বাংলা





মন্তব্য