৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩ অবসর মহেশখালীতে ইয়াবা কারবারে বাধা দেওয়ায় পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

আরপিও এর নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>>

গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অনতিবিলম্বে ন্যুনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় তৃণমূলের নারীনেত্রীদের সংগঠন (প্রিপট্রাস্ট)অপরাজিতা নেটওয়ার্কের আয়োজনে প্রথমে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন শেষে স্থানীয় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার তৃণমূলের নারীরা অংশগ্রহন করেন।সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নিগার সুলতানা কেয়ার সভাপতিত্বে ও এনজিও সংস্থা(প্রিপট্রাস্ট) অপরাজিতা”র ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আবুল হোসেন,এড.মাহবুবুল হাসান শাহীন,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,জেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক ফরিদা আশরাফি, (প্রিপট্রাস্ট)অপরাজিতা”র জেলা প্রোগ্রাম সমন্বয়কারী ইখতেয়ার হোসেন মৃধা,সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিক জান্নাত মরিয়ম,জামালগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি শাহানা আল আজাদ ও তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার প্রমুখ।নেতৃবৃন্দরা বলেছেন,একটি দেশ,সমাজ ও রাষ্ট্র গঠন ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের অসামান্য অবদান থাকলে ও সমাজে নারীরা বিভিন্নভাবে লাঞ্চনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। কিন্তু পূরুষ শাসিত সমাজ ব্যবস্থায় বিশেষ করে গ্রামপর্যায়ে নারীরা এখনো ঘরবন্দি জীবনযাপন করছেন। তারা বলেন দেশ রাষ্ট্র ও বিশ্ব এগিয়ে যাওয়ার পেছনে যেহেতু নারীদের অবদান রয়েছে তাই নারীরা আর ঘরেবন্দি না থেকে দেশের সকল ক্ষেত্রে বিশেষ করে গণপ্রতিনিধিত্ব আদেশ(আরপিও) এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অনতিবিলম্বে ন্যুনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার দাবী জানান। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page