১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার কুড়িগ্রাম জেলায় একযোগে চারটি ওসি রদবদল। আদালতে ওয়ারেন্টভুক্ত জমশেদের আকুতি! পা ধরে ক্ষমা প্রার্থনা, প্রতিশোধ ভুলে মানবিকতার পরিচয় দিলেন অ্যাডভোকেট রোকনুজ্জামান কক্সবাজারে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার-৮ চুয়েটের ড্রোন দলকে জেলা প্রশাসনের অনুদান
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে অবাধে চলছে অবৈধভাবে পুকুর খননের মহোৎসব। উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন এবং সেই মাটি অবৈধভাবে ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চলে আসছে।স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলা প্রশাসনের নজরদারি এড়াতে খননকারীরা রাতের অন্ধকারকে বেছে নিয়েছে। সন্ধ্যা নামলেই কালীগঞ্জ বাজার এলাকায় শুরু হয় ভেকু মেশিনের গর্জন। মাটি কাটার পর প্রায় ৮ থেকে ১০টি অবৈধ ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে সেই মাটি বিভিন্ন ইটভাটা ও নিচু জমি ভরাটের কাজে বিক্রি করা হচ্ছে।
​রাতভর ভারী মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে এলাকার গ্রামীণ পাকা ও কাঁচা রাস্তাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধুলাবালি ও যানবাহনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও করছেন পথচারীরা।নাম প্রকাশে অনিচ্ছুক কালীগঞ্জ বাজার এলাকার একাধিক কৃষক জানান, ফসলি জমি কেটে পুকুর খনন করার ফলে আশপাশের জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। প্রভাবশালী চক্রের ভয়ে সাধারণ কৃষকরা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। শরিফুলের নেতৃত্বে একটি সিন্ডিকেট প্রশাসনের কোনো তোয়াক্কা না করেই দেদারসে মাটি লুট করে চলেছে।এ বিষয়ে অভিযুক্ত পুকুর খননকারী শরিফুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।অন্যদিকে, অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মা নাইমা খানের সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে প্রশাসনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।​কৃষিজমি রক্ষা এবং গ্রামীণ রাস্তাঘাট বাঁচাতে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রি বন্ধে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তানোরের সচেতন মহল ও ভুক্তভোগী কৃষকরা।
​

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page