৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১ পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়। সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি শিবপুরে শিশু রায়হানের চিকিৎসা শেষে অবশিষ্ট অর্থ বাবার হাতে হস্তান্তর
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রবাসী সোহরাব ফকির

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরাসরি অংশ নিয়ে নিজ এলাকার অবহেলিত মানুষের সেবা করতে চান প্রবাসী প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস ও মাদক নির্মূল, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার জোরালো প্রত্যয় ব্যক্ত করে মাদারীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী দুধখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন পর্তুগাল প্রবাসী বিশিষ্ট উদ্যোক্তা মোহাম্মাদ সোহরাব ফকির।সম্প্রতি ইতালির বাণিজ্যিক রাজধানী মিলানের প্রাণকেন্দ্রে অবস্থিত মেজবান রেস্টুরেন্টে দুধখালী ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

মিলানের বিশিষ্ট ব্যবসায়ী রিপন খানের সভাপতিত্বে এবং রিপন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বয়ং চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মাদ সোহরাব ফকির। তাঁর সুমধুর কণ্ঠে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়, যা উপস্থিত সবার মন জয় করে নেয়।সভায় আবেগাপ্লুত কণ্ঠে মোহাম্মাদ সোহরাব ফকির বলেন, “প্রবাসে থেকেও দেশের মাটি ও মানুষের টান এক মুহূর্তের জন্যও ভুলে যায়নি। এলাকার তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবার আগে সন্ত্রাস ও মাদকের মূলোচ্ছেদ করতে হবে। নির্বাচিত হলে আমি দুধখালী ইউনিয়নকে একটি মডেল ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন ইতালি প্রবাসী ব্যবসায়ী মো. ফারুক ফকির।

এ সময় দুধখালী ইউনিয়নের উন্নয়নে সোহরাব ফকিরের বিগতদিনের নানা সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরে বক্তারা বলেন, এলাকার সুখে-দুঃখে প্রবাস থেকেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে প্রবাসীরা সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন শাহীন জমাদার, আসাদ খান, ফজলুল হক, হাকিম বেপারী, টিটু বেপারী, মুকুল খান ও সুমন হাওলাদারসহ মিলান প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের মতো গুরুত্বপূর্ণ একটি স্থানীয় নির্বাচনে এবার প্রবাসী প্রার্থীরা অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করায় ইতালি ও ইউরোপের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সিএমপি কমিশনারের নির্দেশও ফাইলবন্দি: ওপেন হাউস ডে কি শুধুই লোকদেখানো
গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
মহেশখালীতে পুলিশের অভিযানে এলজি ও কার্তুজ উদ্ধার! গ্রেপ্তার ১
পটিয়ার প্রবাসী পুলক আবুধাবিতে রুমমেটের ছুরিকাঘাতে মৃত্যু হয়।
সাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

You cannot copy content of this page