ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়ায় কচুয়াই ইউনিয়ন,৯নং ওয়ার্ড,কামাল মেম্বর বাড়ির, শ্রীমাই পাহাড় থেকে চোরাই গরুর মাংস বহন করা সিএনজি সহ চালককে আটক করেন স্হানীয়রা।গরুর মালিক আরিফ মিয়া বলেন,বৃহস্পতিবার (২৯শে অক্টোবর)রাত ৪টা মসজিদের মাইকে ঘোষণা দেন,যার গরু চুরি হয়েছে তাকে মসজিদের মাঠে আসতে।আমার ভাই গোয়াল ঘরে গিয়ে দেখেন ৫টি গরুর মধ্যে ১টি নাই।মসজিদ মাঠে গিয়ে,গরুর মাথা দেখে সনাক্ত করি আমার গরু।স্হানীয় কৃষক দেলোয়ার বলেন, আমরা ভোরে সবজি ছিড়তে পাহাড়ে যাওয়ার পথে দেখি গরুর মাথা,মাংস সহ সিএনজি পাহাড় থেকে আসতে আমরা চালকসহ সিএনজি আটক করে মসজিদ মাঠে নিয়ে আসি।সাথে থাকা দুজন পালিয়ে যেতে দেখা যায়।এই সিএনজি চালক রাত্রে দুজনকে পাহাড়ের পাশে নামিয়ে দিতে দেখা যায় বলে স্হানীয়রা জানান।চুরি কাজে সিএনজি চালক জড়িত।গরুটির ২মন মাংস হয়,যার মূল্য ১লাখ টাকা।আটক সিএনজি চালক আবদুর রহিম গণপিটুনিতে স্বীকার করেন,মাংস গুলো শান্তির হাট বাজার নিয়ে যেতে এসেছে।সাথে থাকা সোহেল ও লেদু সহ।পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ টিম পাঠিয়ে গরুর মাংস সহ সিএনজি ও চালককে আটক করে থানায় নিয়ে আসি।আটক সিএনজি চালক হতে স্বীকারোক্তি আদায় করে,জড়িতদের আটক করে আদালতে সোপর্দ করা হবে।আটক সিএনজি চালক আবদুর রহিম বাশখাঁলী থানার চাঁনপুর এলাকার আবদুর ছালামের পুত্র।সে বর্তমান চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পরিবার নিয়ে থাকেন।





মন্তব্য