সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী।সভায় সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ সুরাইয়া আক্তার সুইটি। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ সাইফুদ্দিন।সভায় ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৬-২০২৭ অর্থবছরের এডিপি সাধারণ, এডিপি বিশেষ ও রাজস্ব তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং জেলার দুঃস্থ, অসহায় ও দরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে জেলা পরিষদ তহবিল থেকে অনুদান প্রদানের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, এলজিইডির সহকারী প্রকৌশলী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, নতুন প্রকল্প গ্রহণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।





মন্তব্য