২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা পটিয়ায় নাস্তা কম হওয়ায় শ্বাশুড় বাড়ির নির্যাতনে ৩মাসের অন্ত:সত্বা গৃহবধূর মৃত্যু। সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তেজিত জনতার বাসে আগুন ও ফায়ার সার্ভিস আটকে বিক্ষোভ পটিয়ায় মিনিট্রাকের ধাক্কায় পথচারী নিহত। পটিয়ায় লুট হওয়া চিনি লামা হতে উদ্ধার। পুঠিয়ায় ৫ মাস থেকে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষায় ১৫ শহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহন খাগড়াছড়ি পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে এক শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩ চার মাসের মধ্যে সাতকানিয়ায় মিনি স্টেডিয়াম: এমপি শাহজাহান চৌধুরী ফরিদপুরে বৃদ্ধের বসতঘর ভাঙচুর ও ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ
আন্তর্জাতিক:
অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     
             

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে রুহিয়ায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তাঁর মেয়ে ডা. মির্জা ফাইজা।শুক্রবার (২৩ অক্টোবর) দিনব্যাপী রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি। এ সময় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাবাকে বিজয়ী করার আহ্বান জানান ডা. ফাইজা।প্রচারণার অংশ হিসেবে তিনি রুহিয়ার কর্ণফুলী বাজার, ব্যারিস্টার বাজারের হাজির উদ্দিন পাড়া, রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় অংশ নেন।পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে ডা. মির্জা ফাইজা বলেন, “আমার বাবা মির্জা ফয়সল আমীন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপসহীন ছিলেন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাঁকে মনোনয়ন দিয়েছে।”তিনি আরও বলেন, “জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে সাড়া ও ভালোবাসা দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শান্তি এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।” এ সময় তিনি আগামী উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।রুহিয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহসভাপতি ও রুহিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবু হায়াত নুর নবী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনছারুল হক, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মানিকসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দিনব্যাপী এসব নির্বাচনী কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ও ভোটাররা অংশ নেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page