২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কলেজছাত্রকে কুপিয়ে জখম করলেন শ্রমিক লীগ নেতা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

কলেজছাত্রকে কুপিয়ে জখম করলেন শ্রমিক লীগ নেতা পটুয়াখালীতে আর্থিক লেনদেনের ঘটনায় মো. আল জামি (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছেন পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শিহাব মোহাম্মদ সগির ও তার সাঙ্গোপাঙ্গরা। আহত ওই কলেজ শিক্ষার্থী পটুয়াখালী মেডিকেল কলেজে চিকিৎসাধীন।এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছে জামির পরিবার।এর আগেও সগিরের কাছে টাকা চাইতে গেলে জামিকে বস্তায় ভরে হাত-পা ভেঙে প্রাণনাশের হুমকি দেওয়াসহ মারধর করা হয়েছে বলে দাবি জামির। বিগত দিনের এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় জিডি রয়েছে। আহত আল-জামি বলেন, আমি ঢাকার ইন্ডিপেন্ডেট অব বাংলাদেশ ইউনিভার্সিটির অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখাপড়ার পাশাপাশি জামি সিলেট অঞ্চল থেকে পাথর এনে পটুয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে। গত বছরের এপ্রিলে শ্রমিক লীগ নেতা সগিরকে প্রায় ২০ লাখ টাকার পাথর দেই। ওই পাথর বাবদ সগির জামিকে মাত্র সাড়ে আট লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকা চাইতে গেলে সগিরের রোষানলে পড়ে। এর আগেও টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেন সগির। তিনি বলেন, গত ১৩ জুন সন্ধ্যায় গলায় ছুরি ধরে পৌর এলাকার বিটাইপ বাজার থেকে আমাকে তুলে বহালগাছিয়া কালিবাড়ী সড়কের নির্জনে নিয়ে মারধরের একপর্যায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন সগির ও তার সাঙ্গোপাঙ্গরা। অভিযোগ অস্বীকার করে শ্রমিক লীগ নেতা সগির বলেন, আমাদের মধ্য একটি ব্যবসায়িক লেনদেন চলছে কিন্তু জামির ওপর কোনো হামলা করিনি। এটি ষড়যন্ত্র বলে দাবি ওই শ্রমিক লীগ নেতার। পটুয়াখালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page