১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন” সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বৃহৎ বালুমহাল সীমান্তবর্তী ভারতের মেঘালয়ের পাদদেশে অবস্হিত তাহিরপুর উপজেলার যাদুকাটা ১ ও ২ বালুমহাল থেকে বালু উত্তোলনের বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছেন উচ্চ আদালত। গত ২ অক্টোবর যাদুকাটা বালু মহালের সাবেক ইজারাদার রতন মিয়ার দাখিল করা এক রীট পিটিশনের প্রেক্ষিতে গত ৭ অক্টোবর এই স্থগিতাদেশ দেন আদালত।হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী এবং বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রীটের শুনানি করে বিবাদীর প্রতি রুল এবং নাসির মিয়া নামে ভূমি মন্ত্রণালয়ের বালু উত্তোলনের আদেশ স্থগিত করেন।উচ্চ আদালতের স্থগিতাদেশ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সচিব ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের কাছে লিখিত আবেদন করেছেন রীট পিটশনকারী রতন মিয়া।তিনি জেলার তাহিরপুর উপজেলার ননাই গ্রামের মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক।যাদুকাটা ১ বালুমহালের সাবেক ইজারাদার রীটকারী রতন মিয়া বলেন, আমি বৈধভাবে দরপত্রে অংশগ্রহণ করে বালুমহাল ইজারা নিয়েছিলাম। কিন্তু আগের মত দরপত্র আহ্বান না করেই ভূমি মন্ত্রণালয় থেকে একজনকে বালু মহাল থেকে বালু উত্তোলনের আদেশ দেওয়া হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে রীট দাখিল করার পর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের স্থগিতাদেশের বিষয়টি আমি আজ আবেদেনের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসককে লিখিতভাবে অবগত করেছেন বলে জানান তিনি।এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল বলেন, উচ্চ আদালতের আগের একটি আদেশ স্থগিত হয়েছে। বালু মহাল নিয়ে পরবর্তী করনীয় বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের মতামতের জন্য চিঠি লেখা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে আমরা ব্যবস্থা নেবো। এরমধ্যে উচ্চ আদালতের অন্য কোনো আদেশ এখনও পাওয়া যায়নি। আদালতের কোন আদেশ পাওয়া গেলে তা বাস্তবায়ন করা হবে।প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের সায়রাত-২ শাখার সিনিয়র সচিব ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একটি চিঠিতে যাদুকাটা বালুমহালের সাবেক ইজারাদার মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারের মালিক মো. নাছির মিয়াকে যাদুকাটা বালু মহাল থেকে বালু ‍উত্তোলনের সুযোগ দিতে সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছিল।এ ব্যাপারে মো. নাছির মিয়া তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে আগামী ১ অক্টোবর থেকে ১৪ এপ্রিল (৩০ চৈত্র) পর্যন্ত বালু উত্তোলনের আদেশ পেয়েছিল মো. নাছির মিয়া।ভূমি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে পাঠানো বালু উত্তোলনের অনুমতি প্রদানের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে বিগত অর্থ বছরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেসার্স তাহিয়া স্টোন ক্রাশারকে বিগত ৩ বছরের গড় বাজার মূল্যের উপর অতিরিক্ত ১২ ভাগ কর ধার্যপূর্বক সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহল হতে ১ অক্টোবর ২০২৬ হতে ১৪ এপ্রিল ২০২৭ সময়ের জন্য বালু উত্তোলনের অনুমতি প্রদান করা হলো। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নোয়াখালীতে কিশোরী ধর্ষিত, প্রধান আসামি কালু গ্রেফতার
ঢাকা মেডিকেলে চীনের সহযোগিতায় ১০০টি ছানি অস্ত্রোপচার সম্পন্ন”
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও
রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা
মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’

You cannot copy content of this page