১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থী ও তাঁদের সমর্থকদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং দলীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু হানিফ।সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার আগে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, পারস্পরিক বিদ্বেষ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভাজনমূলক প্রচারণা থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে অ্যাডভোকেট আবু হানিফ উল্লেখ করেন, চাটখিল উপজেলার প্রতিটি ইউনিয়নেই বিএনপির একাধিক যোগ্য ও জনপ্রিয় প্রার্থী রয়েছেন। কোনো কোনো ইউনিয়নে এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাঁর মতে, এটি দলের সাংগঠনিক শক্তি ও নেতৃত্বের ব্যাপকতার প্রতিফলন।তিনি বলেন, দলের সমর্থন প্রত্যাশা ব্যক্তিগত বিষয় হলেও দলের বৃহত্তর স্বার্থ সবার ঊর্ধ্বে। দলীয় সমর্থন চূড়ান্ত হওয়ার আগে নিজেদের মধ্যে বিরোধ ও বিভাজনমূলক কর্মকাণ্ড সাময়িকভাবে কোনো পক্ষের স্বার্থ রক্ষা করলেও দীর্ঘমেয়াদে দলের ভাবমূর্তি, সাংগঠনিক ঐক্য ও নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।দলীয় সমর্থন প্রত্যাশী সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা, প্রতিযোগিতায় শালীনতা ও সংযম প্রদর্শন এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ও সৌহার্দ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট আবু হানিফ আরও বলেন, দল যাঁকে চূড়ান্তভাবে সমর্থন দেবে, দলের বৃহত্তর স্বার্থে সবার উচিত ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করা। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের ঐক্য, বৃহত্তর স্বার্থ ও নির্বাচনী সাফল্যকে প্রাধান্য দেওয়ার ওপরও তিনি গুরুত্ব দেন।স্ট্যাটাসের শেষাংশে তিনি বিভেদের পরিবর্তে ঐক্য, পারস্পরিক আক্রমণের পরিবর্তে সৌহার্দ্য এবং ব্যক্তিস্বার্থের পরিবর্তে দলের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে সবার দায়িত্বশীল ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু হানিফ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page