আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সরদার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে, সরদার স্ট্যান্ড ও পাংশা কলেজ মোড়ের মাঝামাঝি ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পার্শ্ববর্তী পুকুর থেকে ম*রদে*হটি উদ্ধার করা হয়।স্থানীয়রা পুকুরে নবজাতকের ম*রদে*হ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।এ বিষয়ে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের ম*র*দে*হ উদ্ধার করে রাজবাড়ী ম*র্গে পাঠিয়েছে। কে বা কারা নব*জাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। তার পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





মন্তব্য