মোঃ রিফাত আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সাহা, পৌর বিএনপির সভাপতি মঞ্জু হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল হোসেন মঞ্জু, তাঁতী দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব সানোয়ার হোসেন এবং সাবেক ছাত্রদল সভাপতি জয়নালসহ বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, তাঁতী দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন, আদর্শ ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।





মন্তব্য